Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরে ৩৭০ রদ: বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের

জম্মু-কাশ্মীরে ৩৭০ রদ: বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের

ওয়েব ডেস্ক:

জম্মু-কাশ্মীর ৩৭০ রদ  হওয়ায় কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। পাকিস্তান সরকারের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জ তথা নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে গিয়ে মোদী সরকার পদক্ষেপ নিয়েছে। ৩৭০ ধারা বাতিলের কয়েক ঘন্টার মধ্যেই সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক নিজেদের প্রতিক্রিয়া জানায়। সে দেশের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্তরকম ব্যবস্থা নেবে। ভারত সরকার এই সিদ্ধান্ত এককভাবে নিয়েছে, যা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধিতা সামিল। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। জম্মু ও কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান এ সিদ্ধান্ত কোনও দিন মেনে নেবে না।’‌

প্রসঙ্গত, আজ রাজ্যসভায় জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে বিবৃতিতে সাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এইসঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা হয়। যা নিয়ে তোলপাড় হয় সংসদে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বিরোধীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *