Breaking News
Home / TRENDING / ৩৭০ রদ, তীব্র বিরোধিতা সিপিএমের, ৭ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক

৩৭০ রদ, তীব্র বিরোধিতা সিপিএমের, ৭ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক

ওয়েব ডেস্ক:

এবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার তীব্র বিরোধিতায় নামল সিপিএম। এদিন এই প্রসঙ্গে মহম্মদ সেলিম একটি ফেসবুক লাইভ করেন। সেখানে মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেন তিনি।

সিপিএমের বক্তব্য, “এটা সংবিধান গণতন্ত্রের ওপর হামলা। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করল।” সেলিম বলেন, “ভারতের সঙ্গে থাকার জন্য জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। আজ ভারত সরকার অগণতান্ত্রিকভাবে সম্পূর্ণ বেআইনিভাবে ৩৭০ ধারা রদ করেছে।’’ অন্যদিকে অমরনাথ যাত্রা বাতিল হওয়ায় তিনি বলেন, “রাতারাতি অমরনাথ যাত্রা বাতিল করেছে। জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে সরকার গুজব ছড়িয়েছে।”

সেলিম সোমবার আরও বলেন, “সংসদে নতুন বিল আনতে গেলে ২ দিন আগে সবার কাছে প্রতিলিপি দিতে হয়। কিন্তু এই সরকার সেটা দেয়নি।” সিপিএমের অভিযোগ, কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল করে তুলল। এতে পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের লাভ হবে। কাশ্মীরের যাঁরা গণতন্ত্রকামী মানুষ ছিলেন, তাঁদের কন্ঠ রোধ করা হল। এতে সুবিধা পাবে বিচ্ছিন্নতাবাদীরা।

এছাড়াও টুইট করে কেন্দ্রের আজকের সিদ্ধান্তের বিরোধিতা করে সিপিএম। সেখানে জানানো হয়, আগামী ৭ অগাস্ট দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় প্রতিবাদ দিবস পালন করবে সিপিএম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *