নীল রায়।
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির বিরুদ্ধে মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া না জানালেও। বিজেপি বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। এদিন রাজ্যসভায় ডেরেক বলেন, এই সিদ্ধান্তের ফলে সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হল।” তিনি আরও বলেন, “কেন্দ্রে ক্ষমতাসীন হয় সংবিধানকে ভুলে গেছে, নইলে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোনও রকম আলোচনা ছাড়া যেভাবে কাশ্মীরকে ভাগ করা হল, তা অবিশ্বাস্য। কাল তো এ ভাবেই বাংলাকে চার টুকরো করে দেবে। ওড়িশা-কে ভেঙে দেবে! সংসদীয় গণতন্ত্র নিয়ে এটা মস্করা করা ছাড়া আর কিছুই নয়।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর দিনটিকে ‘ব্ল্যাক মানডে’ বলে অ্যাখ্যা দেন ডেরেক। তিনি বলেন, “এই সিদ্ধান্তে সংবিধানের ওপর আঘাত আনা হয়েছে, হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে।” প্রসঙ্গত, কাশ্মীর থেকে ধারা ৩৭০ বাতিল করতে কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থন জানিয়েছে, বিরোধী শিবিরের ওয়াইএসআর কংগ্রেস, তেলেগু দেশম পার্টি, এআইএডিএমকে, বহুজন সমাজ পার্টি, বিজু জনতা দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অরবিন্দ কেজরিওয়ালের আপ। স্বাভাবিকভাবেই এদিন কাশ্মীর ইস্যুতে বিরোধী ঐক্যের ফাটল চওড়া হওয়ায় চাপে পড়েছে তৃণমূল। তাই রাজ্যসভায় কংগ্রেস সাংসদদের পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দিলেন তৃণমূল সাংসদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news