ওয়েব ডেস্ক:
জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের। তুলে দেওয়া হল ৩৭০ ধারা। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরকে ২টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ভাগ করা হল। ৩৭০ ধারার পাশপাশি তুলে নেওয়া হোল ৩৫-এ ধারাও।
সোমবার কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রীর ক্যাবিনেট বৈঠকের পর অমিত শাহ সংসদে বিবৃতি দিয়ে সংশোধিত জম্মু কাশ্মীর বিল পেশ করেন। রাষ্ট্রপতিকে এই বিলে সই করার সুপারিশ করে কেন্দ্র। এরপর সংসদে বিরোধীদের হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পাঠ করে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং পাশ হয়ে যায় বিল। প্রসঙ্গত, কেন্দ্রের আনা ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে সই করেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, এই বিলের সূত্রে তিনটি ভাগে ভাগ করা হবে জম্মু-কাশ্মীরকে। ১. লাদাখ, ২. জম্মু ও ৩. কাশ্মীর। এরফলে জম্মু-কাশ্মীর আলাদা করে রাজ্যের মর্যাদা হারাল। জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় এদিন। লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। লাদাখকে বিধানসভাবিহীন কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেয় কেন্দ্র।
এদিকে কেন্দ্রের আনা ঐতিহাসিক বিলের তীব্র প্রতিবাদ করে কংগ্রেস জেডিইউ এবং টিমেসি। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিল পেশের সময় চূড়ান্ত হট্টগোল শুরু করে। যদিও এরপরও কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। অন্যদিকে আজকের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মেহবুবা মুফতি। তাঁর মতে, “আজকের দিন গণতন্ত্রের সবচেয়ে কালো দিন”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news