Breaking News
Home / TRENDING / কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হতে চলেছে জম্মু-কাশ্মীর

কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হতে চলেছে জম্মু-কাশ্মীর

ওয়েব ডেস্কঃ

সোমবার কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য রাজ্যসভায় একটি প্রস্তাব পেশ করেন। এছাড়া এদিন সংবিধানের ৩৭০ ধারা জম্মুর সব জায়গায় লাঘু হবে না জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শাহ রাজ্যসভায় জম্মু এবং কাশ্মীর রাজ্য পূর্ণগঠন বিল ২০১৯ পেশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে চন্ডীগড়ের মতো একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হবে এবং কাশ্মীর ও জম্মুর ডিভিশনকে একসাথে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে। এছাড়া সংবিধানের ৩৭০ ধারা নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির অনুমোদনের পর সংবিধানের ৩৭০ ধারা জম্মু-কাশ্মীরের সব জায়গায় ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিভিন্ন জায়গায় পরিস্থিতির উপর নির্ভর করে কার্যকর করা হবে। সূত্রের খবর, এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এক ঘন্টা ধরে একটি মিটিং হয়। সেখানেই কাশ্মীর নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। কংগ্রেসের রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদ বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কোনো আলোচনা ছাড়াই ক্ষমতার বলে কাজ করছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তণ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, ভারতীয় গণতন্ত্রের পক্ষে আজকের দিনটি বিপজ্জনক। অনুচ্ছেদের ৩৭০ ধারা উঠিয়ে সরকার কাশ্মীরের জনতার কাছ থেকে তাঁদের অধিকার ছিনিয়ে নিচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *