ওয়েব ডেস্ক:
উপত্যকায় আরও ৮ হাজার আধাসেনা মোতায়েন হল। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঐতিহাসিক সিদ্ধন্তের পরেই বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আধাসেনা উড়িয়ে আনা হচ্ছে কাশ্মীরে। উল্লেখ্য, সোমবার জম্মু-কাশ্মীরের জন্য বিশেষ ৩৭০ ধারা বাতিল করার পাশাপাশি বাতিল হয় ৩৫এ ধারাও।
এদিন এইসঙ্গে জম্মু-কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার প্রস্তাব দেয় কেন্দ্র। লাদাখকে বিধানসভাহীন এবং জম্মু-কাশ্মীরকে বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে দু’দফায় মোট ৩৫ হাজার অতিরিক্ত আধাসেনা মোতায়েন করা হয়েছে জম্মু-কাশ্মীরে। এরপরই জল্পনা শুরু হয় উপত্যাকায় কেন্দ্র কোনও কড়া পদক্ষেপ করতে চলেছে। আজ বিশেষ ৩৭০ ধারা বাতিল করে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে দেখা গেল কেন্দ্রের মোদী সরকারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news