Breaking News
Home / TRENDING / “গরিব মানুষের ভাত জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার নয়” মেজাজ হারিয়ে বললেন তৃণমূল বিধায়ক

“গরিব মানুষের ভাত জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার নয়” মেজাজ হারিয়ে বললেন তৃণমূল বিধায়ক

নিজস্ব সংবাদদাতা।

“গরিব মানুষের ভাত জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার নয় । আপনার কী অসুবিধা সেটা হচ্ছে বলুন। যেটা করার সরকার করবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জনসংযোগ যাত্রায় নিয়ে বিক্ষোভের মুখে পরে মেজাজ হারিয়ে এমনই মন্তব্য করলেন ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। রবিবার ছুটির দিনে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রামে জনসংযোগ প্রচার যাত্রায় গিয়েছিলেন তৃণমূলে যোগদানকারী এই নির্দল বিধায়ক। গ্রাম ঘুরে মানুষের সমস্যার কথা শুনতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন তিনি। “দিদিকে বলো” কর্মসূচির ফোন নম্বর দেওয়া কার্ড বিলি করছিলেন বিধায়ক। তখনই গ্রামবাসীদের অভিযোগ শুনতে গিয়ে মেজাজ হারান তিনি। তৃণমূল বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষকে গ্রামবাসীদের নিয়ে বৈঠকের মধ্যে বলতে দেখা যায়, “ভাতার বিষয়টি দেখে মোদি সরকার। আমার কিছু করার নেই । আমি শুধু এসেছি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে জনসংযোগ বাড়াতে।” এরপরই তাঁর কথায় আমল না দিয়ে জনতা নিজেদের দাবি জানাতে গেলে ক্রুদ্ধ বিধায়ক বলেন, “গরিব মানুষের ভাত জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার নয়।  তবে হ্যাঁ আপনাদের কি অসুবিধা হচ্ছে সেটা বলুন , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাবো । উনি বিষয়টি দেখবেন।”

এদিকে বিনোদপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ,  ভোট আসে, ভোট যায়। কিন্তু অসহায় গ্রামবাসীদের দেখার কেউ নাই । এলাকার বেহাল রাস্তাঘাট । ভেঙে পড়ছে গরিব মানুষদের কাঁচা বাড়ি, মিলছে না বার্ধক্য এবং বিধবা ভাতা। নেই ১০০ দিনের কাজ। এসব নিয়েই বিধায়ককে জানানো হয়েছিল। অথচ উনি বলছেন, “মানুষের ভাত জোগাড় করে দেওয়ার দায়িত্ব তার নয়।” বিধায়কের কথায় মর্মাহত এলাকাবাসী।

পরে সাফাই দিয়ে বিধায়ক নিহার ঘোষ বলেন, “যেটা সত্যি সেটাই বলেছি।
মুখ্যমন্ত্রীর কথা মতো জনসংযোগ যাত্রায় সামিল হয়েছি। মানুষের যা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হলে ফোন করতে বলা হয়েছে।” বিধায়কের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছে জেলা বিজেপি। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল বলেন, “তৃণমূলের নেতা নেত্রী সকলেই এখন মেজাজ হারাচ্ছেন। রাজ্য সরকারের একটা বিধায়কের মুখে এমন কথা কাম্য নয়।ভোট নিতে যাওয়ার সময় মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ? রাজ্য সরকারের একটা অংশ তা অস্বীকার করতে পারেন না তিনি।তবুও তিনি এই কথা বলছেন। তাহলে কি তিনি সরকারের বাইরের অন্যদলের বিধায়ক ?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *