ওয়েব ডেস্ক:
উপত্যকায় তৎপরতা। গোটা কাশ্মীর জুড়ে শুরু হয়েছে জোর তল্লাশি। সূত্রের খবর, শুক্রবার রাতে আটক করা হয়েছে জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে। আরও খবর, এরপর জরুরি ভিত্তিতে শ্রীনগরে পাঠানো হয় অতিরিক্ত ১০০ কোম্পানি আধাসেনা। সব মিলিয়ে ভূস্বর্গে যুদ্ধকালীন সেনা তৎপরতা দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, উদ্ভুত পরিস্থিতিতে কাশ্মীরের ১৮ বিচ্ছিন্নতাবাদী নেতার সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার পাশাপাশি রাজ্যে ১৫৫ জন নেতার নিরাপত্তা থাকা কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এইসঙ্গে শুরু হয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও ধরপাকড়।
এমনিতেই জম্মু ও কাশ্মীরে রয়েছে রাজ্য পুলিস ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এদের সঙ্গে এবার যোগ দেবে ১০০ কোম্পানি আধাসেনা।
উল্লেখ্য, শুক্রবার রাতে ইয়াসিন মালিক ছাড়াও গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন জামাত-ই-ইসলামি নেতাকেও। এদের মধ্যে রয়েছে সংগঠনের প্রধান আবদুল হামিদ ফায়াজ। ত্রাল, অনন্তনাগ সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেফতার করা হয়েছে। ফলে উপত্যকার রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news