Breaking News
Home / TRENDING / পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবি, সিএবি দফতরে বিজেপির বিক্ষোভ

পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবি, সিএবি দফতরে বিজেপির বিক্ষোভ

নীল বণিক:

ইডেন গার্ডেন থেকে ইমরান খান সহ পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ বিজেপির। গ্রেফতার বেশ কিছু বিজেপি কর্মী। শনিবার দুপুর একটা নাগাদ রাজ্য বিজেপির যুব সংগঠনের সদস্যরা বাবুঘাটের সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল করে বাংলা ক্রিকেটের সদর দফতর ইডেন গার্ডেনে আসেন। তবে বিজেপি কর্মীরা সিএবির সামনে আসতেই বিরাট পুলিশ বাহিনী তাঁদের আটকায়। এরপরেই বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা। শেষতক পুলিশ কোনও বিজেপি কর্মীকেই সিএবিতে প্রবেশ করতে দেয়নি। বরং তার আগেই তাঁদের কর্মীদের গ্রেফতার করা হয়।

ধৃত বিজেপি কর্মীদের লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যায় পুলিশ। পুলওয়ামার ঘটনার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ বেশ কিছু রাজ্য ক্রিকেট বোর্ড পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেললেও এখনও ইডেনে ইমরান খান সহ পাক ক্রিকেটারদের ছবি থাকায় সিএবিকে আক্রমণ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবিলম্বে বাংলার প্রশাসকদের সিএবি থেকে ইমরান খানের ছবি সরাতে হবে। না হলে ফের সিএবির সামনে রাজ্য বিজেপির কর্মীরা আন্দোলনে নামবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *