Breaking News
Home / TRENDING / পাকিস্তানেও বহুলাংশে করোনা ছড়িয়েছে জামাত, , অভিযোগ পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডনে’-র

পাকিস্তানেও বহুলাংশে করোনা ছড়িয়েছে জামাত, , অভিযোগ পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডনে’-র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুধু ভারত বা মালয়েশিয়া নয়, পাকিস্তানেও করোনা ছড়ানোর জন্য বহুলাংশে দায়ী তবলিঘ-ই-জামাত (Tabligh-e-jamat)। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে পাকিস্তানের পঞ্জাবে গত মাসে প্রায় জবরদস্তি প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জামাত তাঁদের বাৎসরিক সম্মেলন করেছিল। পাকিস্তান প্রশাসন জানিয়েছে গত মার্চের ১০ তারিখ ৭০ হাজার থেকে ৮০ হাজার লোক জমায়েত হয়েছিল এই উপলক্ষে।

জামাত কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার লোক তাঁদের এই অনুষ্ঠানে যোগদান করেছিল। এছাড়া অন্যান ৪০ টি দেশ থেকে তিন হাজার লোক এসেছিলেন যাঁরা আর ফিরে যেতে পারেন নি কারণ পাকিস্তান ততদিনে সমস্ত আন্তর্জাতিক প্লেন ওঠা নামা বন্ধ করে দিয়েছিল। ডন-এর রিপোর্ট অনুযায়ী রাইউইন্দ শহর দুই লক্ষ লোক নিয়ে সম্পূর্ণ তালাবন্ধ করে দেওয়া হয় যখন দেখা যায় এই শহরের কয়েকশো জামাত করোনায় আক্রান্ত। এছাড়াও প্রায় ১১ হাজার লোককে কোয়ারেন্টাইন রাখা হয়েছে এখানে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *