Breaking News
Home / TRENDING / “পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষাই হচ্ছে না।” বিস্ফোরক নাইসেড অধিকর্তা ডাঃ শান্তা দত্ত

“পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষাই হচ্ছে না।” বিস্ফোরক নাইসেড অধিকর্তা ডাঃ শান্তা দত্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে করোনা টেস্টিং কিটের অভাব নেই, পরীক্ষাই হচ্ছে না। স্পষ্ট জানিয়ে দিলেন নাইসেডের অধিকর্তা ডাঃ শান্তা দত্ত। হআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলার গবেষণা কেন্দ্র নাইসেড (National Institute of Cholera and Enteric Diseases)-এর অধিকর্তা; ডাঃ শান্তা দত্ত এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, “রাজ্যে এখন করোনা টেস্টিং কিট আছে ২৭,৫০০ টি। ক’ দিন আগেও প্রতিদিন গড়ে ৮০/৯০ খানা স্যাম্পল পাঠাচ্ছিল রাজ্য সরকার। আর এখন প্রতিদিন গড়ে ১৮/২০ টি করোনা টেস্টের জন্য স্যাম্পল পাঠাচ্ছে রাজ্য সরকার।”

প্রসঙ্গত,এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ২৭ হাজার ৫০০ টেস্ট কিট রয়েছে। কিন্তু গত তিন দিনে মাত্র ১৮টি, ৯টি এবং ২০টি স্যাম্পেল এসেছে পরীক্ষার জন্য, যেটা বাংলার মতো ঘনবসতিপূর্ণ রাজ্যের জন্য খুবই কম। শুধু লকডাউন যথেষ্ট নয়, করোনাকে হারাতে হলে যেটা সবচেয়ে জরুরি, সেটা হল: টেস্টিং, টেস্টিং অ্যান্ড মোর টেস্টিং। প্রথম থেকেই এমনটা বলে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কিন্তু এই দেশে সেই টেস্টিং যথেষ্ট পরিমাণে হচ্ছে না বলে বারবারই অভিযোগ উঠেছে। এই অভিযোগের তালিকায় অন্যতম নাম রয়েছে পশ্চিমবঙ্গের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *