চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলা মাসিক চুক্তির ভিত্তিতে অস্থায়ী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। সম্প্রতি স্বাস্থ্য দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১২টি পদে এককালীন মাসিক পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদন পরীক্ষা করার পর মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের তা পাঠিয়ে দেওয়া হবে৷ জেলা ভিত্তিতে সেই সমস্ত পদে নিয়োগ হবে৷ আপাতত নিয়োগের সময়সীমা দু’মাসের জন্য ধার্য করা হয়েছে৷ দু’মাসের জন্য নিয়োগ করার হলেও, পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে নিয়োগের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষজ্ঞ চিকিৎসক পাবেন মাসে ৫০ হাজার টাকা৷ মেডিক্যাল অফিসার পাবেন ৪০ হাজার, মলিকুলার বায়োলজি পাবেন ৪০ হাজার টাকা৷ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাবেন ১৭,৯২০ টাকা৷ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাবেন ১৭,৯২০ টাকা, ল্যাব অ্যাটেনডেন্ট পাবেন ১৭২২০ টাকা৷ স্টাফ নার্স ১৭২২০ টাকা, ফার্মাসিস্ট ১৬৮৬০ টাকা, প্যারামেডিকেল কর্মী ১৬ হাজার টাকা, হসপিটাল অ্যাটেনডেন্স ১০ হাজার, স্যানিটারি অ্যাটেনডেন্স ১০ হাজার টাকা, কুক কাম ক্লিনার পাবেন ১০ হাজার মাসিক বেতন৷ এ প্রসঙ্গে ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, কেবলমাত্র সরকারি পরিকাঠামো যে কোন ভাইরাসের মতো মারণ রোগের মোকাবিলা করা সম্ভব নয় তা বুঝেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েক সপ্তাহের শিক্ষা থেকেই নতুন করে অস্থায়ী নিয়োগের মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করতে চান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news