Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে একগুচ্ছ অভিযোগ রাজ্য বিজেপির

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে একগুচ্ছ অভিযোগ রাজ্য বিজেপির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি। শনিবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে যান। এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা, রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ও রাজ্য বিজেপির কোষাধ্যক্ষ সবর ধনধনিয়া। এই বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের পাশাপাশি বেশ কিছু পরামর্শ রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন বিজেপি নেতারা।

যে সমস্ত অভিযোগ তথা পরামর্শ বিজেপি নেতারা রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন তা হল…

১) যাবতীয় তথ্য গোপন ,কেন্দ্রের সঙ্গে রাজ্যের তথ্যের অমিল।

২) সেন্ট্রাল এক্সপার্ট মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব ।

৩) কো- মরবিডিটি তত্ত্ব এনে করোনা মৃত্যুকে ডায়াবেটিক বা নিমোনিয়া হিসেবে উল্লেখ করা হচ্ছে ।

৪) উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাওড়া হসপিটালের সুপার করোনা আক্রান্ত হয়েছেন।‌ ডাক্তার -স্বাস্থ্য কর্মীদের পিপিই কিটের অভাব। তার বদলে রেনকোট দেওয়া হচ্ছে।

৫) কোয়ারেন্টাইন সেন্টারের কোনও বিবরণ নেই।

6. তাবলিঘি-ই-জামাত ইস্যুতে নজর দিতে হবে।

৭) নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং নিউটাউনের কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে করোনা আক্রান্ত পালিয়ে যাচ্ছেন।‌

৮) ত্রাণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি ত্রাণ দিলে গ্রেপ্তার করা হচ্ছে।

৯) এখনও করোনা নিয়ে জেলা প্রশাসক কোনও বৈঠক ডাকেননি। তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক জনপ্রতিনিধির কাছে করোনা মোকাবেলায় যুক্ত করা হয়নি ।

১০) দিশা কমিটির মিটিং হচ্ছে না।

১১) কেন্দ্র প্রদত্ত রেশন দেওয়া হচ্ছে না।

১২) মিডলম্যান জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে , সরকার ব্যবস্থা নিচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *