Breaking News
Home / TRENDING / নিষিদ্ধ ঘোষণার পর জামাত নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হল
Paramiltiary CRPF on Duty in srinagar Express Photo by Shuaib Masoodi 21/02/2019

নিষিদ্ধ ঘোষণার পর জামাত নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হল

ওয়েব ডেস্ক:

আগেই নিষিদ্ধ হয়েছিল কাশ্মীরের জামাত-ই-ইসলামি। এবার সংগঠনের কর্মকর্তা ও সমর্থকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। সেইসঙ্গে রাজ্য প্রশাসন সিল করল নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার জামাতকে  নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। আজ যে ঘটনায় মেহেবুবা মুফতি ও তাঁর দলের কর্মীরা শ্রীনগরে বিক্ষোভ দেখায়। এর মধ্যেই সংগঠনের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হল।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, জামাত নেতাদের ঘরবাড়ি সহ অন্যান্য সম্পত্তি সিল করা হয়েছে। পাশাপাশি জামাত নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার ডিএমরা জামাত নেতাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা দিয়েছেন।

যদিও সম্পত্তি বাজেয়াপ্ত করার কারণ সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্রের খবর, কাশ্মিরে বিভিন্ন নেতার বিরুদ্ধে এনআইয়ের তদন্তের জেরেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *