Breaking News
Home / TRENDING / প্রণবপুত্রকে এবার রেয়াত নয়, জঙ্গিপুরে মমতার বোড়ে হতে পারেন সংখ্যালঘু প্রার্থী

প্রণবপুত্রকে এবার রেয়াত নয়, জঙ্গিপুরে মমতার বোড়ে হতে পারেন সংখ্যালঘু প্রার্থী

নীল রায়:

জঙ্গিপুরের যুদ্ধে এবার প্রণব মুখোপাধ্যায়ের সাংসদ পুত্র অভিজিতের প্রতিদ্বন্দ্বী কে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। শাসক শিবির যে এবার অভিজিৎ মুখোপাধ্যায়কে খোলা ময়দান ছেড়ে দেবে না তা স্পস্ট হয়ে গেছে। কারণ জঙ্গিপুরের অধীন যে সাতটি বিধানসভা রয়েছে, একে একে পাঁচটির দখল নিয়েছে তৃণমূল।

এবার লোকসভা ভোটে জঙ্গিপুরের দখলে করতে ঘুঁটি হতে পারেন কংগ্রেসের দুই দলছুট। জঙ্গিপুরের প্রাক্তন বিধায়ক মুহম্মদ সোহরাব কিংবা রঘুনাথগঞ্জের বিধায়ক আক্রুজ্জামান। ২০১৬ সালে এরা দু’জনেই কংগ্রেসের টিকিটে ভোটে দাড়িয়েছিলেন। ২০১১ সালে আক্রুজ্জামান নিজের আসনে জিতলেও, মুহম্মদ সোহরাব পরাজিত হন তৃণমূলের জাকির হোসেনের কাছে। ওই বছরই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট অসহযোগিতার অভিযোগ এনে তৃণমূলে যোগ দেন সোহরাব। আর আক্রুজ্জামান আবার দলবদল করেছেন ২০১৮ সালের ২১ জুলাই। ভূমিপুত্র হিসেবে দু’জনেই স্থানীয় জঙ্গিপুরের যুদ্ধে রীতিমতো রয়েছেন। কিন্তু অভিজিৎও দু’বারের সাংসদ। লড়াই যে গত দু’বারের তুলনায় যথেষ্ট কঠিন তা একপ্রকার মেনেই নিচ্ছে কংগ্রেস। কারণ, জঙ্গিপুরের অধীন সাগরদিঘি ও জঙ্গিপুর ২০১৬ সালের ভোটের জিতে নিয়েছিল তৃণমূল। এই তিন বছরে নবগ্রামের সিপিআইএম বিধায়ক কানাই মণ্ডল সহ কংগ্রেসের বিধায়ক খড়গ্রামের আশীষ‌ মারজিত ও রঘুনাথগঞ্জের আক্রুজ্জামানকে নিয়েছে মমতার দল।

অতএব এখন প্রার্থী যেই‌ হোন, এই বিষয়গুলি যে প্রাক্তন রাষ্ট্রপতির পুত্রকে বেগ দেবে তা মেনে নিচ্ছেন সুতির কংগ্রেস বিধায়ক হুমায়ূন রেজা। কারণ, তাঁর সঙ্গে কংগ্রেসে রয়ে গিয়েছেন শুধুমাত্র জেলা কংগ্রেস সভাপতি তথা লালগোলার বিধায়ক আবু হেনা। যাকে নাকি অধীর চৌধুরী মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী হিসেবে ভেবে রেখেছেন!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *