নীল বণিক:
পুরো দমে অপরেশন জঙ্গল মহল শুরু করলেন ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে হাজিরা দিতে এসে তিনি বলেন, সব মিথ্যার অবসান ঘটাবো আমি। আমার বিরূদ্ধে বহু জায়গায় মিথ্যা মামলা করেছে তৃণমূল। যেখানে তা করেছে সেখানেই তৃণমূলের সবথেকে বেশি ভোটে পরাজয় হবে।
শনিবার পশ্চিম মেদিনীপুর আদালতে দাসপুর সোনা মামলায় হাজিরা দিতে এসে রাজ্যের শাসক দলকে এমন ভাষাতেই কটাক্ষ করলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী। আদালতে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমার মামলাগুলো সুপ্রিম কোর্টে রয়েছে। সাব জুডিসিয়াল মেটার নিয়ে কোনও কথা বলি না, বলবও না। তবে একটা কথা পরিস্কার বলছি, আমার বিরুদ্ধে যেখানে যেখানে মামলা হয়েছে, সেখানে সেখানে হারবে তৃণমূল। আমি টানা ৬ বছর জঙ্গলমহলে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছি। মাথা উঁচু করে চাকরি ছেড়েছি। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছে তৃণমূল মানুষ তা বিশ্বাস করেনি, করবেও না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news