নিজস্ব সংবাদদাতা:
আবহাওয়া দপ্তরের মতে আনুষ্ঠানিক ভাবে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। মৌসুমী বায়ু সরে যাওয়ার ফলে আগামী ১০ তারিখ অবধি চলবে শুকনো আবহাওয়া। কিন্তু তারপর? সেখানেই গণ্ডোগোল! কারণ বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠছে এক নিম্নচাপ। যার জেরে আগামী ১১ থেকে ১৪ অক্টোবর অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সবখানে। তবে আলিপুর হাওয়া অফিসের মতে বৃষ্টি হবে হালকা মাপে। কিন্তু তারপরই তো পুরো পুজো সিজন। তখন কী খেল দেখাবে বৃষ্টি? আপাতত সে বিষয়ে বিস্তারিত বলতে পারছে না আবহাওয়া বিজ্ঞানীরা। তবে তারা আশা করছেন নিম্নচাপ কেটে যাওয়ার ফলে ১৫ তারিখ থেকে উন্নতি হবে আবহাওয়ার।
অতএব এখন থেকে বাঙালির মা দুর্গাকে ডাকা ছাড়া উপায় নেই। মা, দেখো। পুজোর কটা দিন যেন বৃষ্টি না হয়। আনন্দ যেন ভেস্তে না যায়! তবে বুদ্ধিমানেরা ইতিমধ্যে জামা-জুতোর সঙ্গে পুজোর ছাতা কিনতেও শুরু করেছেন বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news