ওয়েব ডেস্ক:
এবার থেকে রাজ্যপালের নিরাপত্তায় দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ নয়, সিদ্ধান্ত নিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, এখন থেকে ৫ জন আধাসেনার নিরাপত্তা বলয়ে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
যদিও জেড ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল। তথাপি তাঁর জন্য জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সঙ্ঘাত বাড়ছে বৈ কমছে না। রাজ্যের নয়া প্রশাসনিক প্রধানকে নিয়ে তৈরি হচ্ছে একাধিক উত্তেজক পরিস্থিতি। এমত অবস্থায় জগদীপ ধনখড়ের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বঙ্গ বিজেপি। সব দিক খতিয়ে দেখে রাজ্য বিজেপির সেই দাবি মেনে নিল স্বরাষ্ট্র মন্ত্রক।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের হেনস্থার ঘটনার পরেই দিল্লির কাছে রাজ্যপালের নিরাপত্তা বাড়ানোর দাবি রেখেছিল বঙ্গ বিজেপি। সেদিনের ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা বিষয়ে গাফিলতির অভিযোগে করেছিলেন স্বয়ং রাজ্যপালও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news