চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
একুশে জুলাইয়েরর ভার্চুয়াল জনসভা থেকে রাজ্যপালের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কালীঘাট থেকে নিজের ভার্চুয়াল সভার বক্তৃতা নাম না করে রাজ্যপালকে কখনও দিল্লির তাবেদার, কখনও আবার বিজেপির (BJP) ক্যাডার বরে সরাসরি তো দেখলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেই বৈঠকে উপাচার্য রা হাজির না হওয়ায় ক্রুদ্ধ হন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আচার্য রাজ্যপাল উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই প্রসঙ্গ টেনে রাজ্যপালকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে একজন দিল্লি তাবেদার আছে। তিনি আমাকে বলেছিলেন উপাচার্যদের সাসপেন্ড করবেন। আমিও বলেছিলাম কত সাহস দেখি না, উপাচার্যদের কিভাবে আপনি সাসপেন্ড করেন। আমিও শেষ দেখে ছাড়বো।” হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, “উপাচার্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হলে আমিও ছেড়ে কথা বলবো না।” প্রসঙ্গত, সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি যান। চাওয়ার আগে কয়েকটি টুইট করে নিজের দিল্লি সফর প্রসঙ্গে আভাস দিয়ে যান তিনি। টুইটারে জগদীপ ধনখড় লিখেছিলেন, “পশ্চিমবঙ্গের চিন্তাজনক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। রাজ্যের অবস্থা এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে তা জানাব।” আরও একটি টুইটে ধনকড় লেখেন, “সংবিধানের ১৫৯ ধারায় বর্ণিত রাজ্যপালের কর্তব্য মেনেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে।” ১৫৯ ধারাটি বিশ্লেষণ করে রাজ্যপাল বলেন, “সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে আমার প্রয়াস সর্বাত্মক হতে হবে। রাজ্যবাসীর কল্যাণ ও উন্নতিতে আমাকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। পশ্চিমবঙ্গ বাসীর প্রতি সেই দায়বদ্ধতার শপথ আমার রয়েছে।” দিল্লি সূত্রে খবর, রাজ্যের কোভিদ পরিস্থিতির সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যপাল। সে কথা জেনেই জানতে পেরেই এদিনের ভার্চুয়াল সভা থেকেই খড়গহস্ত হন মমতা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য সরকার প্রসঙ্গে নেতিবাচক রিপোর্ট দেওয়াকে ভালো চোখে দেখেননি মমতা। আর এদিন মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগে বিস্ফোরক টুইট করেন রাজ্যপাল। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালনা ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে রাজনৈতিক হানাহানিতে জড়িয়ে পড়েছে আগে কখনও হয়নি। এই জাতীয় প্রতিটি ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। পুলিশ বিরোধী রাজনৈতিক নেতা এবং সাংসদদের কাছে যে আচরণ করেছে তা উদ্বেগজনক। আমাদের পুলিশ আধিকারিকেরা রাজনৈতিক বার্তাবহ হিসেবে আইন অমান্য করে চলেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news