Breaking News
Home / TRENDING / শহীদ স্মরণে মমতার টুইটে একুশে প্রত্যাবর্তনের প্রত্যাশা

শহীদ স্মরণে মমতার টুইটে একুশে প্রত্যাবর্তনের প্রত্যাশা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর আরও বড় ২১ জুলাইয়ের সমাবেশ হবে। মঙ্গলবার দিবসের দিন সকাল বেলায় টুইট করে এমনই মত প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবছর বৃহৎ সমাবেশ করলেও করোনা সংক্রমনের কারণে এবার শহীদ দিবসের সমাবেশ হচ্ছে ভার্চুয়াল। প্রতিটি বুথে শহীদ দিবস পালনের নির্দেশ দিয়েছেন তিনি। দুপুর ১ থেকে বুথে বুথে দিবস পালন করতে হবে। ‌ দুটো থেকে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনতে হবে নেত্রীর বক্তৃতা।

সকালে মুখ্যমন্ত্রী টুইট করে কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আজ ২১ জুলাই শহীদ দিবস। ১৯৯৩ সালের এই দিনে, পূর্ববর্তী সরকারের গুলিতে আমাদের ১৩ জন কর্মী মারা গিয়েছিল। এই দুঃখজনক ঘটনা উপলক্ষে আমরা রাজনৈতিক হিংসায় নিহত সকলকে শ্রদ্ধা জানাই। শহীদদের স্মরণে ১৯৯৩ সাল থেকে আমরা বার্ষিক সমাবেশের আয়োজন করে আসছি। তবে মহামারীজনিত পরিস্থিতির কারণে বিধিনিষেধের সতর্কতা থাকায়, এই বছর আমরা আমাদের বার্ষিক ২১ জুলাইয়ের শহীদ দিবস সমাবেশকে অন্যভাবে আয়োজন করছি। আমরা আজ ১ টা থেকে রাজ্য জুড়ে একটি অনন্য বুথ স্তরের প্রচার কর্মসূচির আয়োজন করেছি। দুপুর ২ টায়, আমি প্রতিটি বুথে আমার ভাই-বোনদের সম্বোধন করব। ২০২১ সালের জুলাইয়ে জনগণ আমাদের আবারও আশীর্বাদ দেওয়ার পরে আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হবে।”

মাসখানেক আগেই জানা গিয়েছিল, এ বার ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ হচ্ছে না। কোভিড -১৯ সংক্রমণ থেকে বাঁচার জন্য যে সামাজিক দূরত্ব বিধি অপরিহার্য আজ, তার কারণেই সমাবেশ করা যাবে না। খোদ তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সে কথা। তবে সমাবেশের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হবে, নাকি ২১ তারিখেই ভার্চুয়াল সভা করা হবে, সে সিদ্ধান্ত তখনও হয়নি। পরিস্থিতির ওপরে নজর রাখছিল রাজ্যের শাসক দল। ক্রমে স্পষ্ট হয়ে যায় যে, আপাতত বেশ কিছু মাস জমায়েতের পরিস্থিতি থাকবে না। সুতরাং ২১ জুলাইতেই ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত হয়।

তৃণমূল নেতৃত্ব এই কর্মসূচিকে অমিত শাহের মতো ‘ভারচুয়াল’ বলতে নারাজ। তাদের যুক্তি, এত অর্থ খরচ করা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। সামাজিক বিধি মেনে কোনও তথাকথিত র‌্যালি এবার হচ্ছে না। ২০২১- সালের পরম্পরা মেনে নেত্রী এবার পার্টি অফিস থেকে ভাষণ দেবেন। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষের কাছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা পৌঁছে দেওয়া একমাত্র উদ্দেশ্য।অন্যবার সব নেতা, কর্মী গ্রাম, পাড়া ছেড়ে কলকাতা চলে আসেন। এবার সবাই থাকবেন এলাকায়। প্রায় প্রতিটি বুথে জায়েন্ট স্ক্রিনে সম্প্রচার হবে ভাষণ। উৎসাহী মানুষ বাড়িতেও শুনবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *