চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গ্যাস লিক হওয়া বিশাখাপত্তনমের (VIGAZ) ওই সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী এমজি রেড্ডি। গ্যাস লিক হওয়া দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘এলজি পলিমার্স’-এর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী এম জি রেড্ডি বলেন, ‘‘গ্যাস দুর্ঘটনার জন্য ওই সংস্থার পরিচালন বোর্ডই দায়ী। বোর্ডের সবাইকে এসে ব্যাখ্যা করতে হবে সব নিয়ম মানা হয়েছিল কি না, বা কী কী গাফিলতি ছিল। সেই অনুযায়ী ফৌজদারি কার্যবিধিতে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
খবর পাওয়া মাত্রই সকালবেলা হেলিকপ্টারে চড়ে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)। সেখানে পৌঁছেই করা বিবৃতি দিয়ে তিনি বলেন, “দোষীদের ছাড়া হবে না, এখন মানুষকে বাঁচাতে যা যা করার তাই করতে হবে!” তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে অন্ধপ্রদেশ সরকার। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বিশাখাপত্তনমের ঘটনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে জগনমোহনের। তারপরেই অন্ধ্র প্রশাসন সূত্রে ঘটনায় অভিযুক্ত দক্ষিণ কোরিয়ান (South Korea) সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্তের কথা জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news