Breaking News
Home / TRENDING / পরিযায়ী শ্রমিকদের নিয়ে সস্তার রাজনীতি করবেন না, সোনিয়াকে বলল রেল ইউনিয়ন

পরিযায়ী শ্রমিকদের নিয়ে সস্তার রাজনীতি করবেন না, সোনিয়াকে বলল রেল ইউনিয়ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পরিযায়ী শ্রমিকদের (Migrent Labour) নিয়ে সস্তার রাজনীতি করবেন না। ভাবি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাধীঁকে (Sonia Gandhi) বার্তা দিলেন রেল ইউনিয়ন। সম্প্রতি ভারতীয় রেলের সর্ববৃহৎ মশারি সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন (AIRF) কংগ্রেস সভানেত্রী উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি। যেই কারনে পরিচয় শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরতে পারছিলেন না। কিন্তু সম্প্রতি রেল কর্তৃপক্ষ শ্রমিক স্পেশাল ট্রেনের মারফত তাদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করেছে। এমন পরিস্থিতিতে তাদের ভাড়া দেওয়ার নাম করে সস্তার রাজনীতি করবেন না।

সংগঠনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেছেন, “এমন সস্তার রাজনীতির জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বন্দোবস্ত ব্যাহত হতে পারে। তাই আমরা অনুরোধ করব যাতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এমন সস্তার রাজনীতির না করা।” প্রসঙ্গত, রেলমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা। জানিয়ে দেয় খরচের ৮৫ শতাংশ বহন করবেন তারা, এবং বাকী ১৫ শতাংশ দেবে সংশ্লিষ্ট রাজ্য। কিন্তু কংগ্রেস সভানেত্রী ঘোষণা করেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর রেলের ভাড়া দেবে তাঁর দল কংগ্রেস। দলগতভাবে বিজেপিও সোনিয়া গাঁধীর এই মন্তব্যের বিরোধিতা করেছিল। জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কেন্দ্রীয় সরকারি বিনামূল্যে ওই শ্রমিকদের তাদের রাজ্যে পৌঁছে দেবে।

যদিও কংগ্রেস সভানেত্রী যেমন ঘোষণার ওর রেল আবারো বিবৃতি দিয়ে জানায়, ৮৫ শতাংশ রেল মন্ত্রক ও ১৫ শতাংশ দেবে রাজ্যগুলি। ১ মে থেকে পরিযায়ী শ্রমিক সহ পর্যটক ও ছাত্র-ছাত্রীদের নিজের নিজের রাজ্যে ফেরানোর জন্য ট্রেন চালানো শুরু করেছে রেল মন্ত্রক। ১৪০টি চালিয়ে ১,৩৫,০০০ শ্রমিকদের তাদের রাজ্যে পৌঁছে দেওয়া হবে আগামী কয়েক দিনে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *