ওয়েব ডেস্কঃ
আজ কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ বৈঠক ডাকল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে নোটিশ দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই বৈঠক পিছিয়ে যেতেও পারে।
১৩ আগস্ট কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছিল পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ১৪ আগস্ট চিনও বৈঠকের জন্য প্রস্তাব দেয় নিরাপত্তা পরিষদকে। তাই চীন ও পাকিস্তানের অনুরোধেই রাষ্ট্রসঙ্ঘের এই বৈঠক হতে চলেছে।
কাশ্মীরবাসীর ওপর নির্যাতনের অভিযোগ তুলে, ৩৭০ ধারা খারিজের বিষয়টি আন্তর্জাতিক স্তরে আনার চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান। অবশেষে চীনকে পাশে পেয়ে সেই কাজে কিছুটা হলেও সফল হল ইমরান খান সরকার। এবার ৩৭০ ধারা নিয়ে বড় কূটনৈতিক লড়াই এর মুখে মোদী সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news