Breaking News
Home / TRENDING / হায়দ্রাবাদে ধর্ষণ করে এক মহিলাকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

হায়দ্রাবাদে ধর্ষণ করে এক মহিলাকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদন:

 

হায়দ্রাবাদে এক মহিলার আগুনে পোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২৭ বছর বয়সী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে ওই চিকিৎসককে গণধর্ষণ করা হয় এবং তারপর তাঁকে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়।

 

জানা গিয়েছে, বুধবার গাছীবউলির অলিভ স্কিন কেয়ার হাসপাতালে প্রিয়াঙ্কার অ্যাপোয়েন্টমেন্ট ছিল। সেইজন্য ৫:৫০ মিনিট নাগাদ বাড়ি থেকে বাইকে করে রওনা হন প্রিয়াঙ্কা। এরপর থনুদপল্লীর টোল প্লাজায় সে তাঁর বাইক রেখে একটি প্রাইভেট গাড়িতে করে গাছিবউলি চলে যান। রাত্রি ৯:২২ মিনিট নাগাদ প্রিয়াঙ্কা তাঁর বোনকে ফোন করে জানান বাইকের টায়ার ফেটে গিয়েছে। কিছু অপরিচিত ব্যক্তি তাঁকে সাহায্য করতে এগিয়ে ছিলেন। কিন্তু ওই ব্যক্তিদের ব্যবহার দেখে তিনি সাহায্য নেননি। তারপর প্রিয়াঙ্কার বাড়ির লোক পুনরায় রাত্রি ৯:৪৪ মিনিট নাগাদ ফোন করলে সুইচ অফ পায়। সারারাত বাড়ি ফিরে না আসায় পরিবারের তরফে সামশাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ প্রিয়াঙ্কার দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। শনাক্তকরণের জন্য তাঁর পরিবারের লোকেদের ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। গলায় থাকা একটি গণেশের মূর্তির লকেট দেখে পরিবারের লোক দেহটি চিনতে পারে। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে পুলিশ রাত্রি ৯টা নাগাদ টোলপ্লাজা ক্রস করেছেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। ৪৪ নং জাতীয় সড়কের ধার থেকে তাঁর  স্কুটারটি ভাঙা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আজ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন জাতীয় মহিলা কমিশন। তাঁরা মেয়েটির পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *