জয় ঘোষ
রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ড। বিজেপির কার্যকরী সভাপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর। আগামী ১০ আগষ্ট বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতেই তিনি রাজ্য সফরে আসছেন।
মূলত, রাজ্য বৈঠকেই যোগ দিতে বিজেপির সর্বভারতীয় কার্যকরী জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যে আসছেন বলে জানিয়েছে রাজ্য বিজেপির একটি সূত্র।
মূলত, প্রথমে তিনি বেলুড় মঠে পুজো দেবেন। এরপর নেতাজী সুভাষচন্দ্র বসুর বাড়িও যাবেন। ১০ আগস্ট সারা দিন ধরে দফায় দফায় বৈঠক করবেন। প্রথমে জেলা সভাপতি, জেলার পর্যবেক্ষক, লোকসভার পালক, জেলার জোনের পর্যবেক্ষক, বিস্তারক নিয়ে আলাদা বৈঠক। বিজেপির কোর -টিম দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায়দের সঙ্গে আলাদা বৈঠকও করবেন। এই বৈঠকে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদেরও তলব করা হয়েছে। তাদের নিয়েও আলাদা করে বৈঠক করবেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলকে প্রস্তুত রাখতে চাইছেন অমিত শাহ। বাংলা দখল করাই এখন বিজেপির সর্বভারতীয় সভাপতির মূল লক্ষ। সেই দিকেই এখন বেশি ফোকাস কেন্দ্রীয় নেতৃত্বের। তাই অমিত শাহের দূত হিসাবে বাংলার বিজেপির সংগঠনের হালহকিকত খতিয়ে দেখবেন জেপি নাড্ডা।
বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ” জেপি নাড্ডার সফর সূচি চুড়ান্ত। রাজ্যের সাংগঠনিক কাজ ক্ষতিয়ে দেখতেই তিনি রাজ্য সফরে আসছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news