Breaking News
Home / TRENDING / পাথরপ্রতিমায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

পাথরপ্রতিমায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

নিজস্ব সংবাদদাতা। তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা! সোমবার রাত ৮টা নাগাদ পাথরপ্রতিমা বিধানসভার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে আসার পথে এলাকার তৃণমূল নেতা নুরুদ্দিন ইসলামের নেতৃত্বে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ১২ জন বিজেপি কর্মীকে মারধর করা হয়। সঙ্গে ২ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। একজন এখনও নিখোঁজ বলে অভিযোগ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম নিতাই দাস।

এলাকার তৃণমূল নেতা নরুদ্দিনের বিরুদ্ধে এর আগেও বিজেপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মথুরাপুরের বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি অভিজিৎ দাসের ওপর সশস্ত্র বাহিনী নিয়ে নিয়ে প্রচারের সময় আক্রমণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *