Breaking News
Home / TRENDING / ওলা-উবের লাটে উঠল! এবার কি পুলিশকে ফোন করে ডাকতে হবে গাড়ি? জানুন ক্লিক করে

ওলা-উবের লাটে উঠল! এবার কি পুলিশকে ফোন করে ডাকতে হবে গাড়ি? জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

রাতবিরেতে বাড়ি পৌঁছতে হলে ওলা- উবেরই ভরসা। কিন্তু পকেটে যদি কানাকড়ি না থাকে? আপনি কী পুলিশ ডাকবেন? এমনটাই করলেন বেরেলির এক যুবক। বাসভাড়া না থাকায় পুলিশ ডাকলেন তিনি। ১০০ নম্বর ডায়াল করে পুলিশকে বাড়ি পৌঁছে দিতে বললেন ওই যুবক। হতভম্ভ পুলিশ অফিসার যখন তাঁকে জিজ্ঞেস করলেন, বাসভাড়া নেই বলে আপনি পুলিশ ডাকলেন কেন? এটা কি বাস সার্ভিস? উত্তরে ওই যুবক বলেন, তাতে কি, এটাও তো সরকারি গাড়ী। আপাতত এই নাছোড় যুবকের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের সম্বলের ওই যুবক বেরেলি আত্মীয়ের বাড়ি এসেছিলেন। কিন্তু তাঁর আত্মীয় ওই যুবককে নেশা করিয়ে একা ফেলে পালিয়ে যায়। এরপরই রাগের চোটে পুলিশকে ফোন করে তাঁকে বাড়ি পৌঁছে দিতে বলেন ওই যুবক। তবে পুলিশ যখন জিজ্ঞেস করে তিনি নেশাগ্রস্থ কিনা, তা অস্বীকার করে ওই যুবক। তবে, ওই যুবকের নাছোড় জেদের কাছে হার মানতে হয় পুলিশকে । পুলিশের জিপে করেই বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়া হয় তাঁকে। সঙ্গে বাসভাড়ার টাকাটাও পকেটে গুঁজে দেন এসএইচও অমিত কুমার। বাসে চড়ে পুলিশকে টা টা করে রওনা দেয় ওই যুবক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *