নিজস্ব প্রতিনিধি।
২০০ বছরের বৃটিশ শাসন যা করতে পারেনি, শেষমেষ করোনা (Karona) তাই করে দেখাল। সম্প্রতি প্রিন্স চার্লসের (Prince Charles) একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা চার্লস অভ্যাসমত হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েও হাত টেনে নিয়ে ভারতীয় প্রথায় ‘নমস্তে’ করছেন। ভিডিওটি ভাইরাল হয়েছে। এবং করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও টুইটার ফেটে পড়েছে হাসি ঠাট্টা এবং মজাদার মিম-এ। নেটিজেনরা বলছেন যা এতদিন ভারতে রাজত্ব করেও শেখেন নি এঁরা এক ধাক্কায় করোনা শিখিয়ে দিয়েছে এঁদের। বস্তুত করোনা থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম গাইডলাইন ছিল চিরাচরিত পদ্ধতিতে হ্যান্ডশেক না করে রোগের ছোঁয়াচ এড়াতে হাত জোড় করে নমস্কার করা।
নমস্তে বা নমস্কার কিন্তু সম্পূর্ণ ভারতীয় প্রথা। ভিডিও ভাইরাল হওয়ার পরমেশ রঞ্জন নামে এক ব্যক্তি টুইট করেছেন নমস্তে-ই যে বিশ্বের শ্রেষ্ঠ প্রথা অবশেষে তা মানল সারা বিশ্ব। নাগাভার্মা বলে এক ব্যক্তি বলেছেন পুরনো অভ্যাস সহজে যায় না। দেখে ভাল লাগছে যে আমাদের ঐতিহ্য এভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মহম্মদ সাজিদ নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ২০০ বছরের বৃটিশরাজ হার মানল কোভিড ১৯ এর কাছে। তবে শুধু ইংলন্ডই নয় ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনকেও স্পেনের রাজপরিবারের লোকদের নমস্তে বলে সম্ভাষণ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আইরিশ প্রধানমন্ত্রীকে নমস্তে বলেছেন।এইসব দেখে যারপরনাই খুশি ভারতীয়রা। কেউ কউ তো বলেই ফেলছেন, ‘করোনাকে ধন্যবাদ। আমাদের প্রথা এভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য।‘তবে হাসিঠাট্টা ছাড়াও অসুখ প্রতিরোধের নিয়মগুলি যে মানা হচ্ছে চিরাচরিত অভ্যাস এবং প্রথার বাইরে গিয়ে তাতে খুশি বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news