Breaking News
Home / TRENDING / ভারতে করোনার প্রতিষেধক তৈরিতে সময় লাগবে এখনও বছরখানেক

ভারতে করোনার প্রতিষেধক তৈরিতে সময় লাগবে এখনও বছরখানেক

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসের (Karona Virus) প্রতিষেধক তৈরিতে এখনও বছর এক থেকে দেড়বছর সময় লাগবে বলে জানালেন স্বাস্থ্যদফতরের আধিকারিকরা।। এখনও পর্যন্ত এই রোগে ভারতে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এর মধ্যে ১৭ জন বিদেশী। করোনা ভাইরাস ছড়িয়ে পরার পর থেকেই এই রোগের প্রতিষেধকের প্রবল চাহিদা তৈরি হয়। তখনই বিজ্ঞানীরা বলেন যেহেতু অসুখের এই ধরণ নতুন এবং ক্রমাগত চরিত্র বদলাচ্ছে করোনা কাজেই প্রতিষেধক তৈরির কাজ সময়সাপেক্ষ হবে।

বিজ্ঞানীদের মতে, দুইভাবে এই অসুখের প্রতিষেধক পাওয়া সম্ভব। প্রথমতঃ যদি জিনঘটিত হয়ে মানুষের দেহে নিজে থেকেই প্রতিষেধক তৈরি হয়, দ্বিতীয়তঃ স্ট্রেন থেকে বিজ্ঞানীরা প্রতিষেধক তৈরি করেন। শেষেরটি সবসময়ে বেশি সুবিধাজনক এবং সহজ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে জিনঘটিত কারণেই প্রতিমুহূর্তে পরিবর্তিত হয়ে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে এই অসুখ। সেক্ষেত্রে প্রতিষেধক তৈরির কাজও অনেক কঠিন হয়ে যাচ্ছে। একবার তৈরি হওয়া প্রতিষেধকও যে রোগের পরিবর্তিত চেহারার সঙ্গে যুঝতে পারবে তাও নয়। সেক্ষেত্রে বারবার প্রতিষেধক নতুন করে তৈরি করতে হবে বলে মত বিজ্ঞানীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *