নিজস্ব প্রতিনিধি।
দিল্লির হিংসা কেন হল?
কেন হল দুই জনগোষ্ঠীর সংঘর্ষ?
কেন্দ্রীয় সরকারের আনা একটি বিল ও তারপর সেই বিলের আইনে পরিণত হয়ে ওঠা।
কোন আইন?
সিএএ।
কি বলা আছে সেই আইনে?
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার বলেছেন, এই আইন নাগরিকত্ব দেবার আইন, নেবার নয়।
বিরোধীরা কি করেছে? দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলন।
কোন যুক্তিতে আন্দোলন?
সিএএ মুসলিম বিরোধী। এটি সাম্প্রদায়িকতা আইন। বিভেদ সৃষ্টিকারী আইন।
ফলস্বরুপ মুসলিম জনগোষ্ঠীর প্রতিবাদ। শাহীনবাগ। সিএএ বিরোধী ও সিএএ-র পক্ষে, এইভাবে সাধারণ মানুষের দুই ভাগে ভাগ হয়ে যাওয়া। সংঘর্ষ। দিল্লিতে মৃত্যুর মিছিল। এত কিছুর পর বৃহস্পতিবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ কপিল সিব্বল নিজেদের পূর্ববর্তী অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বললেন নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব কাড়বে না।
ফলে কি হল?
সিব্বলের বক্তব্য তীব্র প্রতিক্রিয়া জাগাল ট্রেজারি বেঞ্চে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন যে তাঁর কাছে একাধিক ভিডিও আছে যাতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা নেত্রীরা বিভিন্ন জনসভায় বলে বেড়াচ্ছেন যে এই আই্ন দেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার কেড়ে নেবে। এই নিয়ে রাজ্যসভায় তুমুল বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে নাগরিকত্ব আইন কারও নাগরিক অধিকার কাড়বে না এটা জেনেও যদি কংগ্রেস বিভিন্ন জায়গায় নিজেদের রাজনৈতিক স্বার্থে এই আইনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে মানুষ ক্ষেপান তাহলে হিংসার দায় কার ?
অমিত শাহ বলেন হিংসার জন্য যে উস্কানিমূলক বক্তব্যের কথা বলা হচ্ছে তা গোষ্ঠী সংঘর্ষের অনেক আগে থেকে শুরু করেছে কিছু রাজনৈতিক দল। শাহীনবাগের আন্দোলন শুরু হয় রামলীলা ময়দানে কংগ্রেসের ভারত বাঁচাও অভিযানের পর থেকে। তিনি বলেন, বিজেপি গোষ্ঠী সংঘর্ষ ঘটায়, এমন কথা অনেকে বলে অথচ কংগ্রেসের আমলে দেশে সবথেকে বেশি সংঘর্ষ হয়েছে।
শাহ বলেন নাগরিকত্ব বিরোধী আইনের প্রতিবাদ-ই দিল্লির ভয়ানক কাণ্ডে পরিণত হয়েছিল। যদি সেই সময় সমস্ত রাজনৈতিক দলের নেতারা একযোগে এই আইনের পাশে দাঁড়াত তাহলে কখনই দাঙ্গা হত না। তিনি এদিন বলেন ধর্ম এবং রাজনৈতিক রং না দেখে, যাঁরা উস্কানি দিয়েছিল এবং যাঁরা হিংসা করেছিল তাঁদের সবাইকে শাস্তি দেবে কেন্দ্রীয় সরকার। গৃহমন্ত্রী বলেন ১৯২২ টি মুখ সফটওয়্যার ব্যবহার করে চিহ্নিত করা গিয়েছে। এর মধ্যে ৩৩৬ জন লোক উত্তরপ্রদেশের বাসিন্দা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news