চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে প্রথম সফল প্রতিষেধক তৈরি করল ইতালি। এই দেশের দাবি যে তাঁদের তৈরি ভ্যাকসিন মানবদেহে সফলভাবে সংক্রমণ প্রতিরোধে কাজ করেছে। মানুষের শরীরে এই ভ্যাকসিনের কার্যকারিতার পরীক্ষা রোমের ইনফেকশস-ডিজিস হাসপাতালে হয়েছে। ইতালির একাধিক মিডিয়ার বক্তব্য অনুযায়ী করোনার অ্যান্টিবডি যা ইদুঁরের ওপর কাজ করেছিল তা ফল দিয়েছে মানবশরীরেও। অন্যদিকে মঙ্গলবারও ইতালিতে করোনায় ২৩৬ জন মারা গিয়েছেন।
সোমবারের মৃত্যুহার থেকে মঙ্গলবারের মৃত্যুহার বেশি ছিল। নতুন করে সেই দেশে এ রোগে আক্রান্ত হয়েছেন ১০৭৫ জন। ইতিমধ্যে আমেরিকার লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির কয়েক সদস্যের দল জানিয়েছেন যে কোভিড-১৯ এর যে নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে তা আগের থেকে বেশি সংক্রামক। ৩৩ পাতার এক রিপোর্টে বলা হয়েছে নতুন এই স্ট্রেন ফেব্রুয়ারির মাঝামাঝি ইউরোপে এসেছে। সারা পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছে এই নতুন স্ট্রেন-ই। ইতালির চিকিৎসকদের দাবি, এই নতুন ধরণের স্ট্রেনকেই জব্দ করতে পারবে তাদের তৈরি ভ্যাকসিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news