Breaking News
Home / TRENDING / রাজ্যের সিদ্ধান্তে ভারত বাংলাদেশ সীমান্তে থমকে বাণিজ্য : নবান্নে কড়া চিঠি কেন্দ্রের

রাজ্যের সিদ্ধান্তে ভারত বাংলাদেশ সীমান্তে থমকে বাণিজ্য : নবান্নে কড়া চিঠি কেন্দ্রের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।‌ এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারকে কড়া চিঠি দিল নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt)।‌ ঘটনা প্রকাশ, লকডাউন চললেও গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তা সত্ত্বেও বাংলাদেশ থেকে ভারতে ট্রাক ঢোকা বা বেরোনোর প্রক্রিয়া কেন শুরু হয়নি ? তা জানতে পশ্চিমবঙ্গ‌ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহাকে (Rajib Sinha) উদ্দেশ্য করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সেই চিঠিতে স্বরাষ্ট্রসচিব লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার যে সরকারের নির্দেশ উপেক্ষা করেছে। শুধু তাই নয়, দেশের আইন লঙ্ঘন করা হয়েছে উপেক্ষা মারফত।

চিঠিতে জানানো হয়েছে সংবিধানের ২৫৩, ২৫৬ এবং ২৫৭ ধারা উলঙ্ঘনে সামিল। চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে বলা হয়েছে, যে অবিলম্বে সীমান্ত বরাবর বাণিজ্যের পথ খুলে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে এ ব্যাপারে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। চিঠিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের জন্য গত ২৪ এপ্রিল অনুমতি দিয়েছে ভারত সরকার। ফলে সেই ছাড়পত্রের নিরিখে ভারত-নেপাল, ভারত-ভূটান ও ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্য পরিবহণ শুরু করা যাবে। কিন্তু তাঁর কাছে রিপোর্ট পৌঁছেছে তাতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তাদের রাজ্যের সীমানার মধ্যে ভারত-বাংলাদেশ পণ্য পরিবহণ প্রক্রিয়া স্তব্ধ করে রেখেছে। ফলে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকার পোস্টে আটকে রয়েছে। একই ভাবে বাংলাদেশে যে সমহত ট্রাক পণ্য সরবরাহ করতে গিয়েছিলেন, তাঁরাও সীমান্তের ওপারে আটকে রয়েছেন। তাঁদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। অবিলম্বে রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশে পালন করুন।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের পরিস্থিতিতে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত হয়েছে কেন্দ্রের। কখনো আক্রান্তের সংখ্যা তারতম্য নিয়ে, কখনো আবার পারস্পরিক বোঝাপড়া নিয়ে। জানিয়ে বিজেপি ও তৃণমূল নেতারা ইতিমধ্যে বাকযুদ্ধ জড়িয়ে পড়েছেন। কিন্ত‌ বুধবার যে চিঠি দিল্লি থেকে নবান্নে এসেছে তাতে ধরা পড়েছে কেন্দ্র-রাজ্য সম্পর্কের অনৈক্যের চিত্র। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা তাই যাবতীয় সমস্যা মিটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্য পরিবহনের বিষয়টি দ্রুত চালু করতে নির্দেশ দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *