Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৫৬

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৫৬

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫৬। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গেছেন আরও ৪ জন। কাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৬৮। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২। বুধবার বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলন একথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৬৮। ফলে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৭২। রাজ্যে মৃত আরও ৭২ জনের মৃত্যুর কারণ করোনার সঙ্গে অন্য কো-মর্বিডিটি, এমনই জানিয়েছে অডিট কমিটি। এমনটাই জানানো হয়েছে সরকারি সূত্রে। ফলে এখনও পর্যন্ত মোট ১৪৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে রাজ্যে।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন আক্রান্ত হয়েছেন ১১২ জন। মারা গিয়েছেন চারজন। স্বরাষ্ট্র সচিব বলেছেন, “এই মুহূর্তে ৬৭টি কোভিড হাসপাতাল রয়েছে রাজ্যে। সেগুলিতে মোট ৮০৩৬টি বেড প্রস্তুত রয়েছে। ৮৬০টা আইসিইউ রয়েছে এইসব হাসপাতালে। মোট ২৭১টি ভেন্টিলেটর রয়েছে। তবে আজ পর্যন্ত মাত্র ৩০টি ক্ষেত্রে ভেন্টিলেশন পদ্ধতি কাজে লেগেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *