Breaking News
Home / TRENDING / কীভাবে চাঁদের মাটি ছুঁতে চলেছে বিক্রম, দেখুন ইসরোর ভিডিও

কীভাবে চাঁদের মাটি ছুঁতে চলেছে বিক্রম, দেখুন ইসরোর ভিডিও

ওয়েব ডেস্ক:

আজ গভীর রাতে সেই মাহেন্দ্রক্ষণ, চাঁদের মাটি ছোঁবে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। সব ঠিকঠাক থাকলে ৭ সেপ্টেম্বর রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে চাঁদের মাটিতে নামবে ল্যান্ডার বিক্রম। এবার তার অ্যানিমেশন ভিডিও প্রকাশ সহ খুঁটিনাটি ব্যাখ্যা করল ইসরো।

উল্লেখ্য, বর্তমানে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২। ২ সেপ্টেম্বর চন্দ্রযান-২-এর অর্বিটার থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম। এরপর পর পর দুই দিন দুই বার চাঁদের থেকে কক্ষের দূরত্ব কমায় সে। মহাকাশ অভিযানের ভাষায় যাকে বলে ডিঅর্বিটিং। এই ভাবেই কার্যত চাঁদের কাছাকাছি পৌঁছে যায় চন্দ্রযান-২।

এরপর কীভাবে চাঁদের আরও নিকটে পৌঁছবে বিক্রম? কীভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার? পুরো বিষয়টাই অ্যানিমেশনের সাহায্যে ব্যাখ্যা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করল ইসরো।

জানানো হয়েছে, ল্যান্ডার বিক্রমের তলায় থাকছে চারটি পায়ের মতো অংশ। তাতে রয়েছে ‘টাচডাউন সেন্সর’। তাছাড়া,  বিক্রমের বিভিন্ন অংশে যুক্ত আছে অত্যাধুনিক ক্যামেরা সেনসর। কোনওটির কাজ চন্দ্রপৃষ্ঠের স্ক্যানিং করে অবতরণের সঠিক স্থান নির্বাচন। আবার কোনওটির কাজ বিক্রমের নিম্নমুখী অবতরণ বেগের হিসাব রাখা। থাকছে চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব পরিমাপের জন্য লেজার অল্টিমিটারও।

সব দিক খতিয়ে তবেই ভারতের বিক্রম ছোঁবে চাঁদের মাটি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *