Breaking News
Home / TRENDING / বিদ্যুতেও তোষণ, কিছু এলাকায় মিটার রিডিং নেয় না তৃণমূল সরকার, অভিযোগ দেবজিতের

বিদ্যুতেও তোষণ, কিছু এলাকায় মিটার রিডিং নেয় না তৃণমূল সরকার, অভিযোগ দেবজিতের

ওয়েব ডেস্ক:

পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। রাজ্যে মাত্রাছাড়া এই বিদ্যুৎমাসুল হ্রাসের দাবিতে এবার মাঠে নামছে বিজেপি। এদিন দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন গেরুয়া শিবিরের দুই নেতা সায়ন্তন বসু ও দেবজিৎ সরকার। জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর কলকাতায় সিইএসসির সদর দফতর ঘেরাও করবে বিজেপির যুব মোর্চা। তার আগে এই বিষয়ে জেলায় জেলায় আন্দোলন করবে তারা।

যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার মনে করিয়ে দেন, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। এখানে ১ ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ দাম ৯.৯৯ টাকা। একই অবস্থা সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এলাকায়। দেবজিতের দাবি, বেসরকারি সংস্থার সঙ্গে আঁতাঁত করে রাজ্য সরকার সাধারণ মানুষকে লুঠ করছে। দেবজিৎ আরও বলেন, অন্যান্য রাজ্যে একাধিক সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এতে করে বিদ্যুতের দাম ইচ্ছামতো বাড়াতে কমাতে পারে না সংস্থা। বিজেপির যুব মোর্চার সভাপতির প্রশ্ন, কলকাতায় কেন অন্য কোনও সংস্থাকে বিদ্যুৎ বণ্টনের অনুমতি দেয় না পশ্চিমবঙ্গ সরকার?

দেবজিতের বক্তব্য, সিইএসসি এখানকার মানুষকে লুঠ করে অন্য রাজ্যে ব্যবসা বাড়াচ্ছে। সিইএসসি-র সঙ্গে রাজ্য সরকারের বোঝাপড়ার নজির হিসাবে উদাহরণও তুলে ধরেন দেবজিৎ। বলেন, পার্ক সার্কাস লাগোয়া কোয়েস্ট মলের জায়গায় ছিল সিইএসসির অফিস। কী ভাবে সেই জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠল? সেই অনুমতি কে দিল? এই বিষয়ে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে বাম সরকারকেও কাঠগড়ায় তোলেন তিনি।

দেবজিৎ সরকারের অভিযোগ, তৃণমূল নেতারা হুক করে বিদ্যুৎ নেন। তার দাম চোকাতে হয় সাধারণ মানুষকে। তোষণের রাজনীতি চালাতে রাজ্যের কিছু এলাকায় বিদ্যুতের মিটারের রিডিং-ই নেয় না সরকার! বিদ্যুৎ মাসুল নিয়ন্ত্রণ করা হলে এক বছরে মধ্যবিত্ত পরিবারের ৬০০০ টাকা করে বাঁচবে বলেও দাবি করেন বিজেপি নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *