Breaking News
Home / TRENDING / আবেগঘন ব্যাঙ্গালুরু, ইসরো চেয়ারম্যানকে বুকে জড়িয়ে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

আবেগঘন ব্যাঙ্গালুরু, ইসরো চেয়ারম্যানকে বুকে জড়িয়ে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

আজকের ব্যর্থতাই আগামীকালের সাফল্যের পথ, এভাবেই গোটা দেশ অভিনন্দিত করছে দেশের মহাকাশ বিজ্ঞানীদের। একই ভঙ্গিতে ইসরো’র পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী। গতকালের পর আজও ইসরোর কন্ট্রোল রুমে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি যে পাশেই আছেন ফের বুঝিয়ে দিলেন। ভাষণ শেষে বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত। ইসরো প্রধান ডঃ কে শিভানকে নিজের বুকে টেনে নিলেন মোদী। পিঠ চাপড়ে সান্ত্বনা দিলেন। আবেগে চোখের কোন যেন চিকচিক করে উঠল নরেন্দ্র মোদীরও।

শনিবার সকালে ইসরোর ব্যাঙ্গালুরুর কন্ট্রোল রুমে থমথমে নিস্তব্ধতা। চন্দ্রযান-২-এর বিপুল কর্মযজ্ঞে এখান থেকেই চালিয়েছেন বিজ্ঞানীরা। আজ সেখানেই চুপ করে দাঁড়িয়ে সকলে। সকাল আটটা নাগাদ সেখানে আসেন প্রধানমন্ত্রী। কন্ট্রোল রুমের কাঁচের দরজা ঠেলে এগিয়ে যান ভেতরে। তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন ইসরো কর্তারা।

স্টেজে উঠে প্রথমেই, “ভারতমাতা কি জয়!” ডাক দেন মোদী। বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভারত মাতার জন্য লড়েন, তাঁর জন্যই বাঁচেন। তাই দেশের মাথা উঁচু করতে নিজের পুরো জীবন দিয়ে দেন।” চন্দ্রযান-২ অভিযানের শেষ লগ্ন ভালো হয়নি। এমন পরিস্থিতিতে সাহস জোগাতে বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “কাল আমি আপনাদের পরিস্থিতি বুঝতে পারছিলাম। তাই বেশিক্ষণ থাকিনি।” যদিও সকাল হতেই বিজ্ঞানীদের পাশে দাঁড়াতে ছুটে আসেন তিনি। ভাষণের মাঝে পোডিয়াম চাপড়ে বলেন, “হয়ত আজ বাঁধা এসেছে। কিন্তু এতে আমাদের আত্মবিশ্বাস কমেনি। বরং বেড়েছে। আমরা থেমে যাচ্ছি না।”

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ ইন্ডিয়া, আজ আমরা সবাই একসঙ্গে জেগে ছিলাম। আমরা কাছাকাছি এসেছিলাম। আরও অনেক পথ যেতে হবে। আমরা গর্বিত ইসরোর বিজ্ঞানীদের জন্য।” সাময়িক ব্যর্থতায় মনোবল না হারাতে অনুরোধ করেন মোদী। বলেন, “আরও অনেক সুযোগ আসবে সাফল্যের। ‘দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম’। দেশবাসী আপনাদের সঙ্গে আছে।”

এইসঙ্গে এদিন ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের ভূয়সী প্রশংসা করেন মোদী। আশ্বস্ত করেন, “আপনারা নিজেদের সেরাটা দিয়েছেন। ভবিষ্যতেও দেবেন। আপনারা মাখনে দাগ কাটেন না, পাথরে দাগ কাটেন। আপনারা যতটা সম্ভব কাছে গিয়েছেন। স্থির হোন। ভবিষ্যতের দিকে তাকান।”

বিজ্ঞানীদের উজ্জিবিত করতে ভারতীয় সংস্কৃতি থেকে উদাহরণ টানেন মোদী। বলেন,”গত হাজার বছরে আমাদের অনেক বাঁধা এসেছে। কিন্তু আমরা থামিনি। আবার এগিয়ে গিয়েছি। সেই কারণেই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সভ্যতা।”

ইসরোর জন্মলগ্নের বাধা ও পরবর্তী সাফল্যের মনে করিয়ে দিয়ে মোদী বলেন, “বিজ্ঞানে বিফলতা বলে কিছু হয় না। প্রয়োগ আর প্রচেষ্টা হয়। প্রতিটি প্রচেষ্টা থেকে মেলে নতুন শিক্ষা। হয়তো আশানুরূপ হয়নি চন্দ্রযানের সফরের শেষটা। কিন্তু নতুন কিছু শেখাও গিয়েছে।”

নরেন্দ্র মোদীর ভাষণের মাঝে মাঝেই হাততালিতে ভরে উঠছিল কন্ট্রোল রুম। ভাষণ শেষে পোডিয়াম থেকে নেমে বিজ্ঞানীদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। আবেগঘন পরিবেশ তৈরি হয় বেঙ্গালুরুর গুরুগম্ভীর কন্ট্রোল রুমে।

ইসরো ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় আবেগঘন মুখে মোদীর সঙ্গে কথা বলছিলেন ডঃ শিবন। এই সময় শিবনকে নিজের বুকে টেনে নেন মোদী। পিঠ চাপড়ে সান্ত্বনা দেন। এরপর চশমা খুলে চোখ মুছতে দেখা যায় ইসরো প্রধানকে। চিকচিক করে করছিল প্রধানমন্ত্রীর চোখও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *