ওয়েব ডেস্ক:
গোটা দেশ যখন মুহূর্ত গুণছে, আর মধ্যরাতে মধ্যরাতে চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ল্যান্ডার বিক্রম। তার আগে ভারতের চন্দ্রযান অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,”দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এসব। মনে হচ্ছে যেন প্রথমবার চন্দ্রযান পাঠানো হল।”
West Bengal Chief Minister Mamata Banerjee in state Assembly: As if the Chandrayaan launch is the first in the country. As if before they came to power, no such missions were taken up. It is an attempt to divert attention from economic disaster. (File pic) pic.twitter.com/F4SjBA2pwL
— ANI (@ANI) September 6, 2019
উল্লেখ্য, বিধানসভায় এদিন এনআরসি’র বিরোধিতায় প্রস্তাব আনেন ফিরহাদ হাকিম। ওই আলোচনায় সময় মুখ্যমন্ত্রী বলেন,”মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হল। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।” মমতা বন্দ্যোপাধ্যায় এইসঙ্গে যোগ করেন, ”বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন।”
এদিকে আজই চাঁদের দক্ষিণ মেরুর স্পর্শ করতে চলেছে বিক্রম। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মতোই বিক্রমের সুষ্ঠ অবতরণের দিকে তাকিয়ে রয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ বেঙ্গালুরুতে ইসরোর কন্ট্রোল রুম থেকে বিক্রমের অবতরণের মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন তিনি। শুক্রবার একগুচ্ছ টুইটের মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। টুইট করেন, “১৩০ কোটির ভারতীয় যে মুহূর্তের প্রতীক্ষায় ছিলেন, তা এসে গিয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২-এর অবতরণ। আমাদের দেশের বিজ্ঞানীদের কীর্তির সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news