Breaking News
Home / TRENDING / চন্দ্রযানের সাফল্যে মুখ্যমন্ত্রীর কটাক্ষ! কুর্নিশ কলকাতা পুলিশের

চন্দ্রযানের সাফল্যে মুখ্যমন্ত্রীর কটাক্ষ! কুর্নিশ কলকাতা পুলিশের

নীল রায়।

যেদিন বিধানসভায় অর্থনৈতিক বিপর্যয়ের থেকে নজর ঘোরাতে চন্দ্রযানের সাফল্যকে সামনে আনা হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই কলকাতা পুলিশের পক্ষ থেকে চন্দ্রযানের সাফল্য নিয়ে পোস্ট করে সচেতনতামূলক প্রচার করল। শুক্রবার বিধানসভায় এনআরসি প্রস্তাব নিয়ে আলোচনা পর্বে মমতা বলেন,”দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এটা করা হয়েছে। মনে হচ্ছে যেন প্রথমবার চন্দ্রযান পাঠানো হল।”

মুখ্যমন্ত্রী আরও বলেন,”মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হল। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।” মমতা বলেন, ”বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন।”

বক্তৃতার কিছুক্ষণ পরেই কলকাতা পুলিশের ফেসবুক পেজে ড্রাইভিং সচেতনতা নিয়ে একটি পোষ্ট করা হয়। চন্দ্রযানের ছবির পাশাপাশি, মদ্যপানরত এক ব্যক্তির গাড়ি চালানোর ছবি দেওয়া হয়। চন্দ্রযানের ছবির নীচে ইংরেজিতে লেখা হয়, “ট্রিপ টু মুন”। আর মদ্যপানরত ব্যক্তির গাড়ি চালানোর ছবির নীচে লেখা হয়, “ট্রিপ টু জেল”। এ প্রসঙ্গে বিধানসভার বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগগা বলেন, “চন্দ্রযানের সাফল্যে দেশের প্রতিটি মানুষের গর্ব করা উচিত। কলকাতা পুলিশ যে চন্দ্রযানের সাফল্য নিয়ে সচেতনতামূলক প্রচারে কাজে লাগাচ্ছে, তাতে আমরা ভালো লাগলো। আমি চাইব মুখ্যমন্ত্রীও এই সাফল্যে গর্বিত হোন।” সঙ্গে এই বিজেপি বিধায়কের আরও খোঁচা, “মুখ্যমন্ত্রী দেশের অর্থনৈতিক বিপর্যয়ের কথা বলছেন। আর রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ সহ একাধিক দাবি দাওয়া মেটাতে পারছেন না। আর কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের সমস্ত দাবি পূরণ করছে। এর থেকেই রাজ্যের আর্থিক অবস্থার কথা বোঝা যাচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *