Breaking News
Home / TRENDING / স্বস্তির খবর দিল মেট্রো, বাগে এসেছে বউবাজারের ধস, তবু শঙ্কিত বাসিন্দারা

স্বস্তির খবর দিল মেট্রো, বাগে এসেছে বউবাজারের ধস, তবু শঙ্কিত বাসিন্দারা

ওয়েব ডেস্ক:

অবশেষে স্বস্তির খবর, ধস রুখতে সফল হয়েছেন ইঞ্জিনিয়াররা। মেট্রোর কাজের জেরে বউবাজার এলাকায় যে ধস শুরু হয়েছিল, অবশেষে তা আটকাতে পেরেছেন ইঞ্জিনিয়াররা। এই সংবাদ দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে বেশ কয়েকটি বাড়ি খালি করার নির্দেশ আংশিক প্রত্যাহার করা হল। আপাতত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৪টি বাড়িকে। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের অনুমান আগামী কয়েকদিনের মধ্যে ধস পুরোপুরি রোখা যাবে।

এদিন মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বউবাজারে মাটির ধস রোখা গিয়েছে। ফলে মাটি ধসে পড়ার হার এখন অনেকটাই কম। এর ফলে যে বাড়িগুলি খালি করতে বলে হয়েছিল তার থেকে ৪টি বাড়িকে বাদ দেওয়া হয়েছে।

যদিও মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী হলেও আশঙ্কায় প্রহর গুণছে স্থানীয় বাসিন্দারা। এখনও হেলে রয়েছে ২টি বাড়ি। অন্তত ১৬টি বাড়ির পরিস্থিতি বিপজ্জনক।

সূত্রের খবর, ধস রুখতে মাটির নীচে আরও জল ঢোকানোর পরিকল্পনা রয়েছে ইঞ্জিনিয়ারদের। মাটির নীচে জলের চাপ বাড়লে ধস একেবারে বন্ধ হবে বলে আশাবাদী তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *