Breaking News
Home / TRENDING / দুই পৃথক ঘটনায় দুই কিশোরকে কোপাল দুষ্কৃতীরা

দুই পৃথক ঘটনায় দুই কিশোরকে কোপাল দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
সোমবার রাতে ইসলামপুর পুরসভা এলাকার খুদিরামপল্লি ও ইসলামপুর থানা মোড় এলাকায় পৃথক দুইটি ঘটনায় দুষ্কৃতীদের আক্রমণে দুই কিশোর গুরুতর জখম হয়। তাদের ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। আহত দুই কিশোরের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই জনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের আঘাত আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৮ টা নাগাদ শহরের ক্ষুদিরামপল্লি এলাকায় দুষ্কৃতীরা এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে জখম করে। তার নাম অাকিল হুসেন, ইরানিবস্তির বাসিন্দা। আবার, ৯টা নাগদ চৌরঙ্গি মোড়ে এক কিশোরকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করে।পুজোর আগে শহরে একই রাতে এই দুইটি ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুইটি ঘটনার মধ্যে কোনও যোগ আছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *