ওয়েব ডেস্ক:
ছত্তিশগর: ভিলাই স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৯, আহত ১৪জন। মঙ্গলবার সকালে ছত্তিশগরের বিখ্যাত ইস্পাত কারখানায় এই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর কারখানার পাইপ লাইনে তীব্র বিস্ফোরণ ঘটে এদিন। যার ফলে ইতিমধ্যে মারা গেছেন ৯জন। আহত হয়েছেন ১৪জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালেও ভিলাই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছিল। সেবার ইস্পাতার কারখানার ৬ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। অভিযোগ, তারপরেও ভিলাই ইস্পাত কারখানার নিরাপত্তা ব্যবস্থায় কর্তৃপক্ষ সঠিক নজরদারি চালাননি। যার ফলে ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news