Breaking News
Home / TRENDING / মুখ খুললেই ভুল কথা, রাহুলের কোকেন আসক্তির জল্পনা জোরাল

মুখ খুললেই ভুল কথা, রাহুলের কোকেন আসক্তির জল্পনা জোরাল

গৌতম বসু

২০১৯ প্রায় এসে গেল। ক্যালেন্ডারে দেরি থাকলেও রাজনীতির কারিগরদের কাছে আর একটুও দেরি নেই। আঠেরো পেরোলেই যে উনিশ, লোকসভা নির্বাচন। উনিশের নির্বাচনে যাতে উনিশ-বিশ কিছু না হয় সে জন্যে ওয়ার্ম আপ করতে শুরু করেছে সব পক্ষই।
হলে কী হবে! রাজনীতির কুশীলবদের মাইক হাতে পেয়ে অমাইক ভাষণ এবং ভাষণ দিতে গিয়ে ভুল কথা বলার মাত্রা যেন দিনেদিনে বেড়েই চলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ রোশন (হবে রাকেশ শর্মা) কিংবা হালের ডহরবাবু যেমন আছেন, তেমনই পাশের রাজ্য ত্রিপুরার অধুনা মুখ্যমন্ত্রীর মহাকাব্যের বৈজ্ঞানিক ব্যখ্যা গ্রীষ্মকালে ভীষ্মলোচনের গানের মতোই নিয়ত গুঁতো মারছে। ইতিউতি উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আরও রয়েছে।
এই তালিকায় বাদ নেই এদেশের একমাত্র অলিখিত রয়্যাল ফ্যামিলির একমাত্র পুত্র শ্রীমান রাহুল গাঁধীও। বলতে উঠে হামেশা ভুল করছেন তিনি! বিরোধী বলে থাকলে শাসকের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর চাইতে হয়। এটাই দস্তুর। কয়েকদিন আগে রাহুল প্রশ্নের উত্তর না চেয়ে উত্তরের প্রশ্ন চেয়ে বসলেন! বুঝুন কাণ্ড! বললেন, ‘মুঝে জবাবকা সওয়াল চাহিয়ে!’মোদি তাঁর চেয়ে বয়সে ২০ বছরের ছোট রয়্যাল রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারকে নিয়ে মিঠে মস্করা করে তাচ্ছিল্যের হাসি হাসলেন! এসব কয়েক মাস আগের কথা। সম্প্রতি কোকাকোলা আর ম্যাকডোনাল্ডের জন্মবৃত্তান্ত তিনি যা শুনিয়েছেন তাতে দুনিয়া থ! কংগ্রেসে আই ফোন রাজনীতির জনক রাহুল গাঁধী কী শোনালেন! গুগলকে জিজ্ঞেস করলেই তো কোক আর ম্যাকডোনাল্ডের জন্ম কাহিনী জেনে নেওয়া যেত!
তাহলে?
যত গোল এই প্রশ্নটিতেই।
রাহুলের এমন ভুল হওয়ার কারণ কি?
সুব্র্যমণিয়ম স্বামী কিছুদিন আগে বলেছিলেন রাহুল কোকেন সেবন করেন। এসবের প্রমাণও নাকি তাঁর কাছে আছে। তাঁর প্রমান তাঁর কাছেই থাক, তবে রাহুলের কথাবার্তা স্বামীর দাবিকে জোরাল করছে বলে ভাবতে শুরু করেছেন অনেকে। রাহুলের হঠাৎ আবির্ভাব, এবং দুম করে উবে যাওয়া। এই ঘটনা গত এক দশকে বার বার ঘটেছে। এই মিটিং মিছিলে কংগ্রেসের হয়ে খুব প্রচার করছেন, পরনে ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি, হাসিমুখে হাত নাড়ছেন। গরম গরম বক্তৃতা দিচ্ছেন। সেই ভাষণে ছেলেমানুষি থাকলেও গাঁধী পরিবারের সন্তান বলে মেনে নিয়েছে সমর্থকরা। বাবার নাম রাজীব, ঠাকুমার নাম ইন্দিরা বলে কথা। পরিবারতন্ত্র ইজ পরিবারতন্ত্র, কোনও কথা হবে না বাওয়া! কিন্তু সমস্যা হল, যেমন উদয় হন তিনি, তেমনই অস্ত যান! কিন্তু কেন?


সে প্রশ্ন তুলে কানাঘুসো কম হয়নি। সরল সাদা দেশের মানুষ এই কাণ্ড বার বার দেখে বলেছে, ‘নিতান্তই নাবালক’। বাসে ট্রামে চায়ের দোকনে অনেকে মত দিয়েছে, যতোই সনিয়া চেষ্টা করুক, ওঁর দ্বারা হবে না। বড়লোকের ‘লালটু ছেলে’ হয়েই থেকে যাবে রাহুল। যদিও স্বয়ং সনিয়া তথা জাতীয় কংগ্রেস বার বার বোঝানোর চেষ্ঠা করেছে, রাহুলই যুবরাজ। ভারতের ভবিষ্যত প্রধানমন্ত্রী সেই। কিন্তু কোকেন খাওয়া প্রধানমন্ত্রীকে কেউ মেনে নেবে!
চরম বিতর্কিত শেষ প্রশ্নটা তুলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ, বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ড. সুব্রমনিয়াম স্বামী। ড. স্বামীর বক্তব্য, রাহুল নিয়মিত ড্রাগ নিয়ে থাকেন। মাঝেই মাঝেই রিহ্যাবিলেশন সেন্টারে চিকিৎসার জন্য যেতে হয় তাকে। তাছাড়া রাহুল নাকি কংগ্রেসের সভায় বক্তৃতা মঞ্চে ওঠার আগে কোকেন নেন নিয়ম করে। না নিয়ে পারেন না তাই। গত দশ বছরে সোনিয়া-পুত্রের চোখ মুখের পরিবর্তন লক্ষ করলেও নাকি সে কথা বলে দেওয়া যায়।
জানা যাচ্ছে, বিজেপি নেতার এই বক্তব্যের পর অনেকেই মিলিয়ে দেখেছেন, মনে করেছেন ঘটনা সত্যি হলেও হতে পারে। রাহুলের ঘোলাটে লাল চোখ, নাকের আশ্চর্য পরিবর্তন অনেকেই খেয়াল করেছেন। তদুপরি বার বার কেন যেন স্লিপ অব টাঙ হয় রাহুলের! যা নিয়ে মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মজা করেছিলেন খুব। ভরা মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলেছিলেন, ‘ওমুক’ ‘ওমুক’ বিষয়ে মোদীজিকে উত্তর দিতেই হবে। তারপরই গোলমাল, বলে বসলেন, ‘জবাব কা সওয়াল চাহিয়ে হামে’। সওয়াল কা জবাব থাকলেও জবাব কা সওয়াল কী করে সম্ভব! বাপের জম্মে কেউ শোনেনি। পরে যা নিয়ে রসিক নরেন্দ্র মোদীর উক্তি, আব ম্যায় জবাব কা সওয়াল ক্যায়সে দু! তবে ‘ফাউল টক’ আর কেউ করে না এমন না। অনেকে রাহুলের চেয়ে বেশি মাত্রায় করেন। যেমন, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। কিংবা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। ভুরি ভুরি ‘ফাউল টকে’ দেশের মধ্যে মমতাই সম্ভবত প্রথমশ্রেনিতে প্রথম হবেন।
যাই হোক, সে অন্য প্রসঙ্গ। আসল কথা হল, ইদানিঙ ‘মায়ের ছেলে’ সর্বভারতীয় মঞ্চে প্রচুর দৌড়াদৌড়ি করলেও তাঁকে নিয়ে রহস্য বাড়ছে বৈ কমছে না। তদুপরি দিল্লি এইমস-এ তরিঘড়ি ভর্তি হতে হয়েছিল রাহুলকে। কানাঘুসো, কোকেনের মাত্রা বেশি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন সেবার।
কে জানে সত্যি না মিথ্যে!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *