নিজস্ব প্রতিনিধি।
ক্রিপ্টো কারেন্সির ওপর আরবিআই (RBI) এর নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাওয়ার পর ডিজিটাল কারেন্সি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে। ক্রিপ্টো কারেন্সি সংস্থাগুলি নতুন করে দেশে ব্যবসা বাড়ানোর কথা ভাবতে শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। সিঙ্গাপুরের এক ক্রিপ্টো কম্পানির সিইও রামানি রামচন্দ্রন জানিয়েছেন ভারতে বিনিয়োগ করার কথা ভাবছেন তাঁরা। একই কথা বলেছেন আর এক সংস্থা ওয়াজির এক্স-এর সহ প্রতিষ্ঠাতা নিশ্চল শেঠি।
বস্তুত ২০১৮ তে আরবিআই ডিজিটাল লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করায় এই দেশে ব্যাপক ধাক্কা খেয়েছিল ভার্চুয়াল কারেন্সি। বেশ কিছু এক্সচেঞ্জ ভারতে তাদের লেনদেন বন্ধ করে দেয়। কিছু জায়গা বদলে চলে যায় বিদেশে। ব্লকসার্ভে এক্সচেঞ্জের সিইও জানিয়েছেন ছয় মাস আগে সংস্থা বন্ধ হয়ে যেতে বসেছিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা ভারতে নতুন করে জায়গা করে নিতে সহায়তা করবে তাঁদের। কারণ এখন আর তাঁদের নিয়মনীতির বাধ্যবাধকতা নিয়ে ভাবতে হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news