Breaking News
Home / TRENDING / অন্য ‘মিশন কাশ্মীর’, সেনার হাত ধরে স্বপ্নপূরণ মেধাবীদের

অন্য ‘মিশন কাশ্মীর’, সেনার হাত ধরে স্বপ্নপূরণ মেধাবীদের

নিজস্ব সংবাদদাতাঃ

ভারতীয় সেনার উদ্যোগে স্বপ্ন পূরণ ৩২ কাশ্মীরি ছাত্রছাত্রীর। এবছর জয়েন্ত এন্ট্রান্সে উত্তীর্ণ হয়েছে এরা।
কাশ্মীরের মেধাবীদের নিয়ে বিশেষ পরিকল্পনা করেছিল সেনা। প্রজেক্টের নাম—‘Project Kashmir Super 50’. সেনাবাহিনী ও Centre for Social Responsibility and Leadership and Petronet LNG Ltd যৌথভাবে এই উদ্যোগ নেয়। এই প্রজেক্টেই এবার দুই ছাত্রী সহ ৩২ জন পড়ুয়া জয়েন্ট উত্তীর্ণ হল। এদের মধ্যে সাতজন জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সও উত্তীর্ণ হয়েছে। তাঁরা দেশের যে কোনও আইআইটি-তে ভর্তি হতে পারবেন।
মঙ্গলবার সফল পড়ুয়ারা দেখা করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে। সেনাপ্রধান তাঁদের এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। উল্লেখ্য, ২০১৩-তে শুরু হয়েছিল এই উদ্যোগ। যাঁরা ওই রাজ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭০% বেশি নম্বর পেয়ে থাকে এবং দরিদ্র পরিবার থেকে উঠে আসে, সেইসব পড়ুয়াদেরই বেছে নেওয়া হয়। ১১ মাসের বিশেষ ট্রেনিং দেওয়া হয়। বিনামূল্যে হস্টেলে রেখে কোচিং-এর ব্যবস্থা রয়েছে।
কার্গিলের চিকতান গ্রামের মেয়ে ফরিদা খাতুন রয়েছে এই সফল ৩২ জনের মধ্যে। ফরিদা বলেন, ‘কাশ্মীরের অনেক জায়গায় স্কুলই নেই, থাকলেও সেগুলো বছরের বেশির ভাগ সময় বন্ধ থাকে। শ্রীনগরে এসে আমি এই প্রোগ্রামের কথা জানতে পারি। বাড়িতে না জানিয়েই পরীক্ষা দিয়েছিলাম।”
ইঞ্জিনিয়ারিং-এর পর এবার মেডিক্যালের নিয়েও একইরকম উদ্যোগের কথা ভাবছে সেনাবাহিনী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *