নিজস্ব সংবাদদাতা।
বিজেপি নেতা মুকুল রায় কী গ্রেফতার হবেন? এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোমবারই বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যাঙ্কশাল কোর্ট। বড়বাজার থানার একটি মামলায় তাঁর ধারাবাহিক হাজিরা না দেওয়ায় সোমবার ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এবং বড়বাজার থানার ওসি-কে আদালতের নির্দেশ, এক মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। আদালতের নির্দেশ, ২৯ অগস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।
চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কল্যাণরাজ বলওয়ান নামের এক ব্যক্তিকে ৯০ লক্ষ টাকার বেশি নগদ-সহ গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। পুলিশ আদালতে জানিয়েছে, ধৃতকে জিজ্ঞেসাবাদ করেই মুকুল রায়ের নাম জানা যায়। তাঁর বিরুদ্ধে রুজু হয় প্রতারণা ও দুর্নীতির মামলা। মুকুলকে গ্রেফতারের উদ্দেশ্যে বউবাজার থানার ১৮ জনের দল দিল্লি গিয়েছে। পাল্টা মুকুলের আইনজীবীও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। দুপুর দুটো নাগাদ সেই মামলার শুনানি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news