Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে লকডাউন কী ৪৯ দিন ? জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে লকডাউন কী ৪৯ দিন ? জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে লকডাউন কী ৪৯ দিন ? এমনটাই জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “২৪ মার্চ থেকে ৪৯ দিন হচ্ছে ১৯ মে পর্যন্ত। এই সময়টা ভাল করে সাবধানে কাটিয়ে দিতে পারলে অনেকটা বিপদ কেটে যাবে।” তিনি আরও বলেন, “আমি বিশেষজ্ঞদের মতামত পড়ে এটা বলেছি। এর কোনও প্রমাণ বা সত্যতা আমার জানা নেই। আমি এক্সপার্ট নই।” আগামী শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই স্থির হবে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বদলীয় বৈঠকে কলকাতা থেকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে অংশ নেন উত্তর কলকাতার সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, সর্বদল বৈঠকে নাকি প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর ব্যাপারে বলেছেন। কিন্তু যতক্ষণ না কেন্দ্রের তরফে সরকারি ভাবে আমাদের কিছু বলছে ততক্ষণ এ ব্যাপারে আমরা কিছু বলব না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” তিনি আরও বলেন, “লকডাউন বাড়ানো হলে মানুষের অসুবিধে হবে। এখনও মানুষের অসুবিধে হচ্ছে।” তাঁর কথায়, “লকডাউন বাড়ানো হলেও যেন আমরা মানবিক ভাবে তা দেখি। কড়াকড়ি করব কিন্তু বাড়াবাড়ি যেন না করি!”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *