Breaking News
Home / TRENDING / অতিরিক্ত গরম বাড়ছে রাজ্যে, কিভাবে থাকবেন সতর্ক, জেনে নিন

অতিরিক্ত গরম বাড়ছে রাজ্যে, কিভাবে থাকবেন সতর্ক, জেনে নিন

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

একদিকে রাজ্যের বেহাল দুর্নীতি নিয়ে, অন্যদিকে আবহাওয়া। ৪১ ডিগ্রি তাপমাত্রায় গরমে নাকানি চোপনি খেতে চলেছে বঙ্গবাসী। তাই সতর্কও করা হয়েছে মানুষদের।

কাজের প্রয়োজনে রোদ মাথায় নিয়েই বহু মানুষকে রাস্তায় বেরতে হয়। আলিপুল হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন প্রবল গরমের দাবদাহের জন্য প্রস্তুত থাকতে হবে সাধারণ মানুষকে। এতটুকু অসাবধান হলে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা।

এক চিকিৎসক জানিয়েছেন, গরম বাড়লে প্রথমেই যেটা হয়, সেটা হল হিট ক্যাম্প। সে ক্ষেত্রে পেশীতে ব্যাথা শুরু হয়ে যায়, তারপর টান লাগে পেশীতে। জলশূন্যতা বোধ হয়। সেই সময় পর্যাপ্ত জল না খেলে ক্রমশ দুর্বল বোধ হয়। আস্তে আস্তে কাজ করার ক্ষমতা হ্রাস পেতে পারে। চিন্তাভাবনা করার ক্ষমতাও হারাতে পারে। অত্যন্ত ক্লান্তি গ্রাস করে গোটা শরীরকে।

এরপরের ধাপই হল হিট স্ট্রোক। শরীরে জলশূন্যতা কারণে মানুষ জ্ঞান হারান। শুধু তাই নয়, এরফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

কিন্তু তারা পরামর্শ দিয়েছেন যে, রোদে যেন বেশিক্ষণ না থাকে। যাদের কাজের প্রয়োজনে রোদে থাকতেই হয়, তাদের নির্দিষ্ট সময় অন্তর ছায়া বিশ্রাম নিতে হবে। সঙ্গে রাখতে হবে যথেষ্ট পরিমান জল। আর অসুস্থতার কোনও লক্ষণ দেখা দিলে, নুন-চিনির জল বা ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আরো এক চিকিৎসক বলেন, ‘আমরা তো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই নিজেদের সাবধানে রাখাই জরুরি।’ রোদ থেকে এসি-তে না যাওয়া, জল খাওয়ার মতো কয়েকটা বিষয় মাথায় রাখার কথা বলেছেন তিনি।

তিনি আরও সতর্ক করেন ,
●গরমে পরতে হবে হালকা সুতির পোশাক।
●রাস্তায় ফুলহাতা জামা পরে বেরতে হবে।
●বাইরে বেরলে ছাতা মাথায় দিতে হবে।
●ভেজা কাপড়ে মুখ ঢেকে বেরতে হবে।
●দুপুর ১২ টা থেকে ৩ টে প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরবেন না।
●প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
● প্রবল গরম থেকে গিয়ে সোজা এসি চলছে এমন ঘরে ঢুকবেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *