Breaking News
Home / TRENDING / ২০১৯ এ কোড্যাক থিয়েটারে আমন্ত্রণ শাহরুখ, সৌমিত্র, মাধবীর

২০১৯ এ কোড্যাক থিয়েটারে আমন্ত্রণ শাহরুখ, সৌমিত্র, মাধবীর

নিজস্ব সংবাদদাতা :
সে এক স্বর্ণালী যু্গের কথা। অস্কার এসেছিল বাঙালির ঘরে। কিন্তু কোড্যাক থিয়েটার আজও বঙ্গবাসীর ধরা ছোঁয়ার বাইরে। সেবার শারিরীক অসুস্থার জন্য অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারেননি কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তারপর কেটে গিয়েছে অনেক গুলি বছর। আজ বাঙালির কাছে সেই স্বপ্ন সোনালি পুতুল। তবে এবার কলকাতার ভাগ্যে শিঁকে ছিড়তে চলেছে। যদিও নমিনেশন নয়! তবে অতিথি হিসেবে এবছর কোড্যাক থিয়েটারের দর্শকাসনে বসে থাকতে দেখা যেতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়কে। এবছর সদস্যপদের জন্য বাড়তি ৯২৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে ৫৯ দেশের মধ্যে ভারতীয় বিনোদুনিয়ার ২০ জনের নাম রয়েছে। সেই তালিকায় নাম উঠেছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীর। আসলে প্রতিবারই অস্কারের সদস্যপদের সংখ্যা বাড়ানো হয়। তবে এবারে রেকর্ড হারে সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে চিঠি এসে গিয়েছে নায়ক-নায়িকাদের বাড়িতে। এই আমন্ত্রণ সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় গ্রহণ করলে এবারের অস্কারের মঞ্চে বাঙালি দর্শকদের জন্য অবশ্যই বাড়তি রসদ থাকবে। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় ছাড়া এবছর অতিথির তালিকায় রয়েছে বলিউডের শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, অনিল কাপুর, টাবুর। প্রযোজকদের মধ্যে থাকছেন আদিত্য চোপড়া, গুণিত মোঙ্গা। বাকি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সিনেম্যাটোগ্রাফার অনিল মেহতা, ডিজাইনার ডলি আলুওয়ালিয়া ও মণীশ মালহোত্রা, সাউন্ড ডিজাইনার দেবজিৎ চাংমায় ও বিশ্বদীপ চট্টোপাধ্যায়, প্রোডাকশন ডিজাইনার সুব্রত চক্রবর্তী ও অমিত রায়, সংগীত পরিচালক ঊষা খান্না ও স্নেহা খানওয়ালকর এবং এডিটর বাল্লু সালুজা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *