নীল বণিক :
লোকসভা নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চিও জায়গা ছাড়বে না বিজেপি । বুধবার কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে দলের নির্বাচনী কমিটির বৈঠকে এই বার্তা দিলেন অমিত শাহ। রাজ্য নেতাদের পরিস্কার করে অমিত শাহ বলেন, লোকসভা ভোটে কেন্দ্র কোনও মতেই রাজ্যের শাসক দলের সঙ্গে জোটের পথে এগোবে না। অতএব রাজ্য নেতাদের ২০১৯ এর লড়াই শুরু করে দেওয়া উচিত বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলের রাজ্য নেতাদের অমিত শাহ আরও বলেন, প্রধামন্ত্রী নিজে এ রাজ্য নিয়ে উৎসাহ দেখাচ্ছেন। তাহলে রাজ্য নেতাদের এত চিন্তার কোনও কারন থাকতে পারে না। রাজ্যে দলকে ভাল ফল করতে রাজ্য নেতাদের মানসিকতা পরিবর্তন করার কথা বলেন তিনি। ২২টি আসনের পরিবর্তে প্রত্যেকটি আসনে সমান গুরুত্ব দিয়ে লড়াই করার কথা বৈঠকে বলেন অমিত শাহ। তাহলেই ৫০ শতাংশ আসনে দল ভালো ফল করতে পারবে বলে জানান তিনি। দলের নির্বাচনী কমিটির ১৫ জন সদস্যের সঙ্গেই বৈঠকে মত বিনিময় করেন অমিত শাহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news