Breaking News
Home / TRENDING / ইন্টারনেট স্পিডের দিক থেকে ভারতকে পিছনে ফেলে দিল পাকিস্তান, নেপাল, শ্ৰীলঙ্কা

ইন্টারনেট স্পিডের দিক থেকে ভারতকে পিছনে ফেলে দিল পাকিস্তান, নেপাল, শ্ৰীলঙ্কা

নিজস্ব প্রতিবেদন:

 

মোবাইল ইন্টারনেট স্পিডের দিক থেকে ভারতের স্থান বিশ্বের মধ্যে ১২৮ নম্বরে রয়েছে।  ২০১৯ সালের সেপ্টেম্বরে সারা বিশ্বজুড়ে মোবাইল ইন্টারনেট স্পিডের উপর একটি সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের থেকেও ভারতে ইন্টারনেটের স্পিড কম। এছাড়া ল্যান্ডলাইন ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ভারতের স্থান ৭২ নম্বরে রয়েছে। 

 

ওই রিপোর্ট অনুসারে, বিশ্বে গড় মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ২৯.৫ মেগাবাইট (এমবি) এবং আপলোড স্পিড ১১.৩৪ এমবি। সেখানে ভারতে ডাউনলোড স্পিড ১১.১৮ এমবি এবং আপলোড স্পিড ৪.৩৮ এমবি। এই রিপোর্টে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে ডাউনলোড স্পিড ৯৫.১১ এমবি এবং আপলোড স্পিড ১৭.৫৫ এমবি। 

 

দক্ষিণ এশিয়ার মধ্যে মোবাইল নেটওয়ার্কের বিস্তারের দিক থেকে সবার উপরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ৮১ নম্বর স্থানে রয়েছে। এছাড়া পাকিস্তান ও নেপাল রয়েছে ১১২ ও ১১৯ নম্বর স্থানে। স্পিডের দিক থেকে পাকিস্তান ও নেপালের থেকে ভারত পিছিয়ে থাকলেও, ৪জি নেটওয়ার্কের বিস্তারের দিক থেকে ভারত অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের ৮৭.৯ শতাংশ স্থানে ৪জি নেটওয়ার্ক রয়েছে। 

 

ওই রিপোর্ট থেকে আরও জানা যায়, ২০১৯ এর তৃতীয় ত্রৈমাসিকে দেশের ১১ টি বড় শহরে এয়ারটেলের গতি বেশি। অন্যদিকে, দেশের ১২টি জিও এয়ারটেলের সঙ্গে টক্কর দিচ্ছে। এয়ারটেলের সবথেকে বেশি স্পিড পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। আবার ভোডাফোন দুটি ও আইডিয়া একটি শহরে ইন্টারনেট স্পিডের দিক থেকে এগিয়ে রয়েছে।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *